সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ফেব্রুয়ারি ১৮, ২০২৬
বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ‘ক্লিন ঢাকা গ্রিন ঢাকা’ কর্মসূচি
ফেব্রুয়ারি ১৮, ২০২৬
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ফেব্রুয়ারি ১৮, ২০২৬
বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ‘ক্লিন ঢাকা গ্রিন ঢাকা’ কর্মসূচি
ফেব্রুয়ারি ১৮, ২০২৬

প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেইজ আর সক্রিয় থাকবে না

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেইজটি আর সক্রিয় থাকবে না। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫৫ মিনিটে পেইজটি থেকে একটি পোস্টের মাধ্যমে এ কথা জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, ‘গত ১৮ মাস সময়কাল জুড়ে সকলের সহায়তা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সমর্থন, সহযোগিতা, সমালোচনা আমাদের যাত্রাকে আরো মূল্যবান ও সমৃদ্ধ করেছে।’

GOB 2
২০২৪ সালের ৮ আগস্ট রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় আর প্রধান উপদেষ্টা হন ড. মুহাম্মদ ইউনূস। তারপর অফিসিয়াল পেইজ ‘চিফ অ্যাডভাইজার’ থেকে নিয়মিত অন্তর্বর্তী সরকারের বিবৃতি থেকে শুরু করে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে পোস্ট দেয়া হতো।

এছাড়া, পেজটি থেকে বিভিন্ন বিষয়ে জনগণকে অবহিত করতেন প্রধান উপদেষ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *