মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ফেব্রুয়ারি ১৮, ২০২৬
জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
ফেব্রুয়ারি ১৮, ২০২৬
মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ফেব্রুয়ারি ১৮, ২০২৬
জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সৌদি আরবে রমজান শুরু আজ

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী আজ বুধবার দেশটিতে রোজা শুরু হচ্ছে। একই দিনে রোজা শুরু হবে সংযুক্ত আরব আমিরাত ও কাতারে।

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী আজ বুধবার দেশটিতে রোজা শুরু হচ্ছে। একই দিনে রোজা শুরু হবে সংযুক্ত আরব আমিরাত ও কাতারে।

আরব নিউজ জানিয়েছে, সৌদি আরবের সুপ্রিম কোর্ট আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, প্রথমবারের মতো সুদাইর অবজারভেটরির আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রমজানের চাঁদ দেখার প্রক্রিয়ায় সহায়তা নেয়া হয়েছে।

চাঁদ দেখা বিষয়ক বিশেষজ্ঞ আবদুল্লাহ আল-খুদাইরি জানিয়েছেন, বলয়গ্রাস সূর্যগ্রহণ রমজানের চাঁদ দেখার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না।

তবে রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় ওমান, তুরস্ক, আজারবাইজান, কাজাখস্তান, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, জাপান ও সিঙ্গাপুরে আগামীকাল বৃহস্পতিবার রোজা শুরু হবে।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরুর পরের দিন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রোজা শুরু হয়। সে হিসেবে বাংলাদেশে রমজান মাস শুরু হতে পারে আগামীকাল বৃহস্পতিবার অথবা শুক্রবার। শুক্রবার রমজানের প্রথম দিন এবং ২১ মার্চ ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশে চাঁদ দেখা কমিটির বৈঠক আজ সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশনের একজন কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *