
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট
ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ব্যারিস্টার আরমান ‘শপথ না নেয়ার জন্য যা বলা হচ্ছে তা খোঁড়া যুক্তি, সিদ্ধান্ত নেবেন জামায়াত আমির’
ফেব্রুয়ারি ১৭, ২০২৬বৈঠকে সংসদ নেতা নির্বাচনের পাশাপাশি সংসদ পরিচালনা কৌশল ও সরকারের অগ্রাধিকার বিষয় নিয়েও আলোচনা হচ্ছে সভায়।
এয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা নির্বাচিত হয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার ( ১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নব-নির্বাচিত সদস্যদের শপথ শেষে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়।
সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় জনাব তারেক রহমানকে সর্বসম্মতি ক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।
এর আগে, সাড়ে ১১টায় সংসদ ভবনে সংসদীয় দলের বৈঠকে বসছে বিএনপি। দলীয় সূত্র বলছে, বৈঠকে সংসদ নেতা নির্বাচনের পাশাপাশি সংসদ পরিচালনা কৌশল ও সরকারের অগ্রাধিকার বিষয় নিয়েও আলোচনা করা হয়।


