
নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাড়ি ও গাড়ি
ফেব্রুয়ারি ১৭, ২০২৬
২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধ রফতানির ধারাবাহিক পতনে বাণিজ্য ঘাটতি বেড়ে সাড়ে ১১ বিলিয়ন ডলার
ফেব্রুয়ারি ১৭, ২০২৬মঙ্গলবার সকাল ৯টা থেকে বিএনপি-জামায়াতসহ সব দলের নির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষে এসে উপস্থিত হয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। শুরুতেই শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা।
মঙ্গলবার ( ১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে এই শপথ অনুষ্ঠান হয়। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
এর আগে মঙ্গলবার সকাল ৯টা থেকে বিএনপি-জামায়াতসহ সব দলের নির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষে এসে উপস্থিত হয়েছেন। এরমধ্যে বিএনপি জোটের ২১২ জন এবং জামায়াত ঐক্যের ৭৭ জন, স্বতন্ত্র ৭ ও ইসলামী আন্দোলনের একজন নির্বাচিত সদস্য রয়েছেন।


