ভারত-বাংলাদেশ সম্পর্ক একটি ইস্যুতে আটকে থাকা উচিত নয়
ফেব্রুয়ারি ১৭, ২০২৬
নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাড়ি ও গাড়ি
ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ভারত-বাংলাদেশ সম্পর্ক একটি ইস্যুতে আটকে থাকা উচিত নয়
ফেব্রুয়ারি ১৭, ২০২৬
নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাড়ি ও গাড়ি
ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সংসদ ভবনে প্রধানমন্ত্রীর শপথ: সর্বোচ্চ নিরাপত্তা জোরদারের নির্দেশ

এবারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের জন্য নির্ধারিত হয়েছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, যেখানে প্রথমবারের মতো শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এ পরিবর্তনকে ঘিরেই গ্রহণ করা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

জাতীয় সংসদ ভবনে আজ প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নিতে বলা হয়েছে। অনুষ্ঠানস্থল এবং এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন সংস্থার মধ্যে নিবিড় সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেছে কর্তৃপক্ষ।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, এই আয়োজন উপলক্ষে এরইমধ্যে একটি সমন্বিত ও নিবিড় নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। এবারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের জন্য নির্ধারিত হয়েছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, যেখানে প্রথমবারের মতো শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এ পরিবর্তনকে ঘিরেই গ্রহণ করা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

নতুন প্রধানমন্ত্রীর যাতায়াতের সময় কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল সিকিউরিটি ফোর্সকে (এসএসএফ) বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। নিরাপত্তা বহরে পুলিশের পাশাপাশি থাকবে প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্ট (পিজিআর), এসএসএফ সদস্য এবং নেটওয়ার্ক নিয়ন্ত্রণের জন্য জ্যামার সিস্টেম। এছাড়া এসএসএফ-এর নিরাপত্তা স্ক্রিনিং টিম, অ্যাম্বুলেন্স এবং বিশেষ মেডিকেল সাপোর্ট টিমও বহরের সঙ্গে থাকবে।

দিনের শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। সংসদ সদস্যদের এই শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। সংবিধান অনুযায়ী, বিকালে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি।

সম্পূর্ণ অনুষ্ঠানটি নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উচ্চ সতর্ক অবস্থায় থাকবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *