
কুয়াকাটা সমুদ্রসৈকত ঝাঁকে ঝাঁকে ভেসে আসছে মৃত জেলিফিশ, পরিবেশ বিপর্যয়ের শঙ্কা
ফেব্রুয়ারি ১৭, ২০২৬
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পাকিস্তান ও নেপালের মন্ত্রী
ফেব্রুয়ারি ১৭, ২০২৬সকাল থেকেই সংসদ ভবন এলাকায় আসতে শুরু করেন নতুন সংসদ সদস্যরা। শপথের জন্য প্রস্তুত করা হয়েছে পুরো এলাকা। আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে সতর্ক অবস্থানে। সংসদ ভবনের বাইরে বিএনপির নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের ভিড়ও দেখা গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন আজ। জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে আজ সকালে তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। এরইমধ্যে সংসদ ভবন এলাকায় আসতে শুরু করেছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই সংসদ ভবন এলাকায় আসতে শুরু করেন নতুন সংসদ সদস্যরা। শপথের জন্য প্রস্তুত করা হয়েছে পুরো এলাকা। আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে সতর্ক অবস্থানে। সংসদ ভবনের বাইরে বিএনপির নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের ভিড়ও দেখা গেছে।
nayab
ফরিদপুর-৩ আসনে বিএনপির এমপি নায়াব ইউসুফ। ছবি- বিবিসি- বাংলা
উল্লেখ্য, সংসদের ভেতরে সকালে অনুষ্ঠিত হবে এমপিদের শপথ অনুষ্ঠান। চলবে কয়েকটি ধাপে। বিভিন্ন দল ও স্বতন্ত্র এমপিদের শপথ হবে আলাদাভাবে। এরপর শপথ বইয়ে স্বাক্ষর করবেন তারা। সেখানে কোনো অতিথি থাকবে না। পরবর্তীতে বিকালে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। নতুন সরকারের মন্ত্রিসভার শপথ সাধারণত বঙ্গভবনে হলেও এবার তা হচ্ছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়।


