সংসদ সদস্য ও মন্ত্রীদের শপথ আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ নিয়ে সংশয়
ফেব্রুয়ারি ১৭, ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের
ফেব্রুয়ারি ১৭, ২০২৬
সংসদ সদস্য ও মন্ত্রীদের শপথ আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ নিয়ে সংশয়
ফেব্রুয়ারি ১৭, ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের
ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বাংলাদেশী ৭০ জেলেকে ফেরত দিয়েছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফে নাফ নদী ও বঙ্গোপসাগর এলাকা থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশী ৭০ জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।

কক্সবাজারের টেকনাফে নাফ নদী ও বঙ্গোপসাগর এলাকা থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশী ৭০ জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এসব জেলেকে ফেরত আনতে বিজিবির একটি প্রতিনিধি দল গতকাল দুপুরে টেকনাফের জালিয়াপাড়া ঘাট থেকে নাফ নদীর শূন্যরেখার উদ্দেশে রওনা হন। পরে এসব জেলেকে বিজিবির মাধ্যমে ফেরত পাঠানো হয়েছে।

বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান, বিভিন্ন সময় ধরে নিয়ে যাওয়া জেলেদের মধ্যে অন্তত ৭০ জনকে ফেরত দিতে সম্মত হয়েছে আরাকান আর্মি। গতকাল দুপুরে নাফ নদীর শূন্যরেখায় তাদের হস্তান্তর করেছে।

নাফ নদী ও বঙ্গোপসাগর এলাকায় মাছ ধরার সময় ট্রলারসহ ধরে নিয়ে যাওয়া অন্তত ২০০ জন জেলে এখনো আরাকান আর্মির হেফাজতে রয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে কিছু রোহিঙ্গা থাকলেও অধিকাংশই বাংলাদেশী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *