রংপুর-৩, ৪ ও ৬ আসন ভোট পুনর্গণনার দাবিতে ৩ বিএনপি প্রার্থী ও সমর্থকদের বিক্ষোভ, ডিসি অফিস ঘেরাও
ফেব্রুয়ারি ১৬, ২০২৬
কুকুরের মাংস উদ্ধার
ফেব্রুয়ারি ১৬, ২০২৬
রংপুর-৩, ৪ ও ৬ আসন ভোট পুনর্গণনার দাবিতে ৩ বিএনপি প্রার্থী ও সমর্থকদের বিক্ষোভ, ডিসি অফিস ঘেরাও
ফেব্রুয়ারি ১৬, ২০২৬
কুকুরের মাংস উদ্ধার
ফেব্রুয়ারি ১৬, ২০২৬

গণমাধ্যমে নির্বাচনের খণ্ডিত ফলাফল উপস্থাপিত হয়েছে, জামায়াতের দাবি

‘২০০৮ সালে মাত্র ২টি আসন থেকে আজ কোটি কোটি মানুষের সমর্থন আমাদের প্রতি জন আস্থার বহি:প্রকাশ। ঐতিহাসিক অগ্রযাত্রার শুরু। দেশের প্রায় অর্ধেক ভোটার সংস্কার, জবাবদিহিতা এবং নীতিভিত্তিক রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছেন।‘

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গণমাধ্যমে খণ্ডিতভাবে এসেছে বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। নির্বাচনে জামায়াত-নেতৃত্বাধীন জোট ৩৮ দশমিক ৫০ শতাংশ ভোট পেয়েছে বলেও সেখানে দাবি করা হয়।

রোববার দিবাগত রাতে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে এসব দাবি করা হয়।

পোস্টে বলা হয়েছে, ‘নির্বাচনের ফলাফল নিয়ে গণমাধ্যমের খণ্ডিত উপস্থাপনায় আপনারা হতাশ বা বিভ্রান্ত হবেন না। জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের ভোট প্রাপ্তির পরিসংখ্যান অনেক শক্তিশালী বার্তা বহন করে। প্রদত্ত প্রায় ৭ কোটি ভোটের মধ্যে জামায়াত-নেতৃত্বাধীন জোট ৩৮ দশমিক ৫০ শতাংশ ভোট পেয়েছে। প্রায় ২ কোটি ৭০ লাখ নাগরিক এই জোটের ওপর তাদের আস্থা স্থাপন করেছেন। এটি একটি বিশাল ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ জনরায়।‘

জনসমর্থন বৃদ্ধির দিকে ইঙ্গিত করে পোস্টে জামায়াত আমির আরো বলেন, ‘২০০৮ সালে মাত্র ২টি আসন থেকে আজ কোটি কোটি মানুষের সমর্থন আমাদের প্রতি জন আস্থার বহি:প্রকাশ। ঐতিহাসিক অগ্রযাত্রার শুরু। দেশের প্রায় অর্ধেক ভোটার সংস্কার, জবাবদিহিতা এবং নীতিভিত্তিক রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছেন।‘

বিরোধী দল হিসেবে সরকারকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ‘এখন আমাদের সময় এসেছে শৃঙ্খলা ও রাজনৈতিক পরিপক্বতা প্রদর্শনের। আসুন, সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে আমরা গঠনমূলক ভূমিকা পালন করি। পরবর্তী নির্বাচনে জনগণের আরো ব্যাপক ভিত্তিক আস্থা অর্জনের জন্য নিজেদের প্রস্তুত করি।‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *