
নির্বাচনের ফল মেনে শক্তিশালী বিরোধী দল গড়ার ঘোষণা জামায়াত আমিরের
ফেব্রুয়ারি ১৪, ২০২৬
অগ্নিকাণ্ড
ফেব্রুয়ারি ১৫, ২০২৬জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনিরও ছায়া মন্ত্রীসভা গঠনের ইঙ্গিত দিয়েছেন। রোববার সকালে ফেসবুক পোস্টে তিনি লিখেন, রাজনীতিতে নতুনত্ব আনুন। সরকারিদল মন্ত্রিসভা গঠন করুক। বিরোধীদল ছায়া মন্ত্রিসভা গঠন করুক
ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতির কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ কথা জানান।
পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লেখেন, আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা।
জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনিরও ছায়া মন্ত্রিসভা গঠনের ইঙ্গিত দিয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে ফেসবুক পোস্টে তিনি লেখেন, রাজনীতিতে নতুনত্ব আনুন। সরকারিদল মন্ত্রিসভা গঠন করুক। বিরোধীদল ছায়া মন্ত্রিসভা গঠন করুক। সংসদের ভিতরে-বাহিরে তুমুল বিতর্ক হউক। তবেই সৃষ্টিশীল নেতৃত্ব গড়ে উঠবে।
গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে দেয়া পোস্টে শিশির মনির লেখেন, আমরা ছায়া মন্ত্রিপরিষদ গঠন করব, ইনশাআল্লাহ।
সাধারণত সংসদীয় গণতন্ত্রে ‘ছায়া মন্ত্রিসভা’ হলো বিরোধী দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে গঠিত একটি বিকল্প কাঠামো, যেখানে বিরোধী দলের পক্ষ থেকে প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ‘ছায়া মন্ত্রী’ থাকেন। যারা ক্ষমতাসীন সরকারের সমান্তরালে কাজ করেন।
যদিও ছায়া মন্ত্রিসভার কোনো নির্বাহী ক্ষমতা থাকে না, তবে সরকার যখন কোনো নীতি গ্রহণ করবে, তখন বিরোধী দলের ‘ছায়া মন্ত্রী’ সেই নীতির ভালো-মন্দ দিক বিশ্লেষণ করে সম্ভাব্য ত্রুটি বা ঝুঁকি চিহ্নিত করার মাধ্যমে বিকল্প প্রস্তাব উপস্থাপন করবেন।


