গণতান্ত্রিক উত্তরণের শান্তিপূর্ণ নির্বাচন নতুন ভাবমূর্তি তৈরি করল সশস্ত্র বাহিনী
ফেব্রুয়ারি ১৪, ২০২৬
তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা
ফেব্রুয়ারি ১৪, ২০২৬
গণতান্ত্রিক উত্তরণের শান্তিপূর্ণ নির্বাচন নতুন ভাবমূর্তি তৈরি করল সশস্ত্র বাহিনী
ফেব্রুয়ারি ১৪, ২০২৬
তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা
ফেব্রুয়ারি ১৪, ২০২৬

নির্বাচনী ফলাফলে কারচুপির অভিযোগ ১১ দলীয় জোটের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮, ঢাকা-১৩ ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এলাকা খুলনা-৫ আসনের নির্বাচনী ফলাফলে কারচুপি ও অনিয়মের অভিযোগ করেছে ১১ দলীয় জোট। গতকাল সন্ধ্যায় ১১ দলীয় জোটের বৈঠক শেষে এসব অভিযোগ করেন নেতারা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮, ঢাকা-১৩ ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এলাকা খুলনা-৫ আসনের নির্বাচনী ফলাফলে কারচুপি ও অনিয়মের অভিযোগ করেছে ১১ দলীয় জোট। গতকাল সন্ধ্যায় ১১ দলীয় জোটের বৈঠক শেষে এসব অভিযোগ করেন নেতারা।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘নির্বাচনী ফলাফল ঘোষণার সময় কোথাও ২ ঘণ্টা, কোথাও ৪ ঘণ্টা ফলাফল দেয়া বন্ধ ছিল। দেখা গেছে, যিনি হাজার হাজার ভোটে এগিয়ে ছিলেন, শেষ মুহূর্তে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার অল্প কিছু ভোটে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এটি অবাস্তব। আমাদের কাছে ডকুমেন্ট আছে—বিভিন্ন জায়গায় রেজাল্ট শিটে ঘষামজা ও পরিবর্তন করা হয়েছে। কিছু কিছু আসনে দ্বৈত নীতি অবলম্বন করা হয়েছে। ঢাকা-৮ আসনের নাসীরুদ্দীন পাটওয়ারীর আসনে একজন নেতার আপনজনের নেতৃত্বে কেন্দ্র দখল করে যা হয়েছে তার সাক্ষী দেশবাসী ও বিশ্ববাসী। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের আসনে যে কারণে ব্যালট গ্রহণ করা হয়নি, এ আসনে একই কারণ সত্ত্বেও ব্যালট গ্রহণ করা হয়েছে। নির্বাচন কমিশন কি একেক জায়গায় একেক আইন প্রয়োগ করবে?’

তিনি আরো বলেন, ‘জামায়াতের সেক্রেটারি জেনারেলসহ বেশকিছু আসনে একই ধরনের ব্যাপার হয়েছে। যেসব আসনে অন্যায়ভাবে অধিকার কেড়ে নেয়া হয়েছে, আমরা তার প্রতিকার চাইব। সুনির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিকার না পেলে আমরা আমাদের পথ ধরতে বাধ্য হব। আশা করি নির্বাচন কমিশনের শুভবুদ্ধি উদয় হবে এবং তারা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবে। না করলে এর দায় তাদেরই নিতে হবে।’

জামায়াত আমির বলেন, ‘নির্বাচন নিয়ে আমাদের বেশকিছু পর্যবেক্ষণ আছে, আপত্তির জায়গা আছে। আপনারা নিশ্চয়ই লক্ষ করেছেন—বাংলাদেশের বিভিন্ন জায়গায় ১১ দলীয় জোটের কর্মী, সমর্থক, এজেন্ট ও ভোটারদের বাড়িতে হামলা হয়েছে। এটি ফ্যাসিবাদী তৎপরতা। আমরা ইতিবাচক রাজনীতি করতে চাইলেও, তারা যদি না চান, তাহলে আমরা জোর করে ইতিবাচক রাজনীতি করতে পারব না। যেসব ঘটনা ঘটছে এগুলো কীসের আলামত? এগুলো এখনই বন্ধ করতে হবে। না হলে আমরা যেকোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হব।’

ভোটে কারচুপির অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের বিজয়ী সংসদ সদস্য পদপ্রার্থী নাহিদ ইসলাম বলেন, ‘সুস্পষ্টভাবে এ নির্বাচনে ফলাফল কারচুপি হয়েছে। একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু ফলাফল ঘোষণার সময় এসে কিছু আসনকে টার্গেট করে ফলাফল পরিবর্তন করা হয়েছে। বিশেষ করে ঢাকা-১৩, ঢাকা-৮ আসন, জামায়াতে ইসলামীর সেক্রেটারির আসন—এ রকম কয়েকটি আসনকে পরিকল্পিতভাবে টার্গেট করে, কেন্দ্র দখল করে, প্রশাসনকে ব্যবহার করে জোরপূর্বক ফলাফল পরিবর্তন করা হয়েছে। আমরা যে প্ল্যানের কথা শুনেছিলাম, সেই প্ল্যানেরই বাস্তবায়ন দেখতে পেয়েছি। ফলাফল কারচুপি করে পুরনো আমলে আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করেছে, সেই একই ধরনের প্রচেষ্টা আমরা তাদের ভেতর দেখতে পাচ্ছি। এভাবে যারা ক্ষমতায় যেতে চায়, তারা কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে?’

তিনি বলেন, ‘সারা দেশে আমাদের নেতাকর্মীদের ওপর নির্বিচারে হামলা, বাড়িঘরে আগুন, হুমকি এবং এলাকা ছাড়া করার ঘটনা ঘটছে। আমরা এর বিরুদ্ধে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছি।’

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, ‘একটি পর্যায় পর্যন্ত ভোটগ্রহণ দৃশ্যমানভাবে সুষ্ঠু রাখা হলেও ভোট গণনা শুরু হওয়ার পর আমাদের কাছে দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে—ভোটগ্রহণ যেভাবে হয়েছে, ভোট গণনা তার সম্পূর্ণ উল্টোভাবে হয়েছে। সেখানে আগামীর বাংলাদেশের ভাগ্য ও মানুষের রায়ের প্রতি চরম অশ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে। যারা এ কাজ করেছেন, তাদের এ দেশের জনগণের কাছে দায়ী থাকতে হবে—ইনশা আল্লাহ। ইতিহাস বারবার ফিরে আসে। বাংলাদেশের মানুষ তাদের ব্যালটের অধিকার অবশ্যই উদ্ধার করে ছাড়বে।’

এ সময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *