
ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব : তারেক রহমান
ফেব্রুয়ারি ১২, ২০২৬
দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা, ফলাফলের প্রক্রিয়া নিয়ে জামায়াতের অসন্তোষ
ফেব্রুয়ারি ১৩, ২০২৬মেটা রাশিয়ার আইন মানতে অনিচ্ছুক থাকায় এ সিদ্ধান্ত নেয়া ও কার্যকর করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
রাশিয়ায় পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। স্থানীয় আইন মানতে ব্যর্থ হওয়ায় অ্যাপটি নিষিদ্ধ করা হয়েছে বলে গতকাল জানিয়েছে ক্রেমলিন। একই সঙ্গে রুশ নাগরিকদের রাষ্ট্রীয়ভাবে সমর্থিত একটি ‘জাতীয় মেসেঞ্জার’ ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে। খবর রয়টার্স।
উল্লেখ্য, হোয়াটসঅ্যাপের প্যারেন্ট কোম্পানি মেটা প্ল্যাটফর্মস।
মেটা রাশিয়ার আইন মানতে অনিচ্ছুক থাকায় এ সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকর করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। একই সঙ্গে তিনি রুশ নাগরিকদের দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন মেসেজিং অ্যাপ ম্যাক্স ব্যবহারের প্রস্তাব দেন।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, রাশিয়ায় সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে নেয়া এ পদক্ষেপটি যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিটির ওপর ছয় মাস ধরে চলা চাপেরই চূড়ান্ত ফল।


