সেনাবাহিনীর ভূমিকা এখন পর্যন্ত প্রশংসনীয়: জামায়াত আমির
ফেব্রুয়ারি ১২, ২০২৬
ভোটকেন্দ্রের মাঠে ককটেল বিস্ফোরণ, জামায়াত কর্মী আটক
ফেব্রুয়ারি ১২, ২০২৬
সেনাবাহিনীর ভূমিকা এখন পর্যন্ত প্রশংসনীয়: জামায়াত আমির
ফেব্রুয়ারি ১২, ২০২৬
ভোটকেন্দ্রের মাঠে ককটেল বিস্ফোরণ, জামায়াত কর্মী আটক
ফেব্রুয়ারি ১২, ২০২৬

কেন্দ্রগুলো ঘিরে ফেলছে বিএনপির সন্ত্রাসীরা: ঢাকা-১৮ এনসিপি প্রার্থী

ঢাকা ১৮ আসনের গুরুত্বপূর্ণ ও বড় কেন্দ্রগুলো সব বিএনপির সন্ত্রাসীরা ঘিরে ফেলছে বলে অভিযোগ করেছেন ঢাকা ১৮ আসনের জামায়াতসহ ১১দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম আদিব।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উত্তরা বিএনএস সেন্টারে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
আরিফুল ইসলাম আদিব বলেন, সকাল থেকেই মানুষ শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়া শুরু করেছে। বিএনপি নেতাকর্মীরা গলায় তারেক রহমান ও এস এম জাহাঙ্গীরের আইডি কার্ডসহ ভোটকেন্দ্রে ঘুরে বেড়াচ্ছে। লাইনে লাইনে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করছে। আব্দুল্লাহপুরের মালেকা বানু স্কুলে ভোটার এসে দেখেন তার ভোট আগেই হয়ে গেছে। কয়েকটি জায়গায় আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে আমরা তাদের আবার কেন্দ্রে ঢোকাই। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিএনপির সন্ত্রাসীরা যেসব কেন্দ্রে বেশি ভোট ও যেসব কেন্দ্র দূরে, সেসব গুরুত্বপূর্ণ কেন্দ্র ঘিরে ফেলছে।

আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত ঠিক আছে। আমাদের কোনো অভিযোগ নেই এ নিয়ে। কিন্তু সন্ত্রাসীদের এই তৎপরতার মধ্যে কীভাবে দূরের কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্সগুলো নিয়ে আসা হবে আমি এখন সেটা ভাবছি।’

সন্ত্রাসীদের জনগণ প্রতিহত করবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা শেষ পর্যন্ত মাঠে থাকব। কোনোভাবেই প্রভাবিত যেন না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এখনই এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১, ১৭ ও ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা ১৮ আসনে সর্বমোট ২১৮টি ভোটকেন্দ্র রয়েছে। আসনটিতে ভোটার ৬ লাখ ৫ হাজার ৩৯৮, যাদের মধ্যে ৩ লাখ ৬ হাজার ৬৬৫৪ জন পুরুষ, ২ লাখ ৯৮ হাজার ৭৩৮ জন নারী এবং ছয়জন তৃতীয় লিঙ্গের ভোটার।

আসনটিতে ১০ জন প্রার্থী রয়েছেন, যার মধ্যে ১১দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম আদিব শাপলাকলি প্রতীকে এবং বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের মধ্যে মূলত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *