
দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
ফেব্রুয়ারি ১২, ২০২৬
এ নির্বাচন বাংলাদেশে নতুন অধ্যায় তৈরি করবে, ভোট প্রদানের পর মির্জা ফখরুল
ফেব্রুয়ারি ১২, ২০২৬সকালেই ভোট দিলেন ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডার এ.কে.এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।
ভোট দিয়ে নাহিদ ইসলাম প্রশাসন, মিডিয়া ও সেনাবাহিনীর প্রতি অনুরোধ জানান ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি বলেন, আমাদের এত আন্দোলন সংগ্রাম আত্মত্যাগ সব মিথ্যা হয়ে যাবে যদি ভোট সুষ্ঠু না হয়। আমরা আশা করব তারা যেন নিরপেক্ষ আচরণ করে। তাহলে প্রশাসনও নিরপেক্ষ আচরণ করবে।
তিনি বলেন, আজ ১২ ফেব্রুয়ারি, বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট সকাল সাড়ে ৭টায় শুরু হয়েছে। আমি এই এ.কে.এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে আমার ভোট দিলাম। আমার জীবনের প্রথম ভোটটি নির্বিঘ্নেই দিলাম। আপনারা নির্বিঘ্নে, নির্ভয়ে, উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে আসুন। আপনারা দলে দলে সবাই ভোটকেন্দ্রে আসুন। আজ বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার দিন। ১৭ বছর এই সুযোগ মানুষের ছিল না। আমাদের আজ সেই সুযোগ এসেছে গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নেবার, গণভোটে হ্যাঁ ভোট দিয়ে সংস্কার প্রক্রিয়াকে বাস্তবায়ন করার। এবং ১১ দলের পক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার।
উপস্থিত গণমাধ্যমকর্মীদের তিনি আরো বলেন, আমরা গতকাল রাতে বেশ কয়েকটি অনাকাঙ্ক্ষিত খবর দেখেছি। রাতে দলের পক্ষে প্রেস ব্রিফিং করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে কথা হয়েছে। অনেকগুলো জায়গায় আমাদের ক্যাম্পে হামলা হয়েছে। এসব প্রতিকূলতা কিন্তু আছে। আমরা এসব প্রতিকূলতায় মনোযোগ দিচ্ছি না। আমরা ভোটারদের বলব, আপনারা ভোট দিতে আসুন। আমরা মনে করি, মানুষ ব্যালটেই তাদের রায় দিবে।


