
ঠাকুরগাঁওয়ে প্রায় অর্ধেক ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ
ফেব্রুয়ারি ১১, ২০২৬
শান্তিপূর্ণ নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর চান ব্যবসায়ী-উদ্যোক্তারা
ফেব্রুয়ারি ১১, ২০২৬জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রংপুরে ছয় স্তরের নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে পুলিশ।
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রংপুরে ছয় স্তরের নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে পুলিশ। গতকাল সকালে পুলিশ লাইনে নির্বাচনী ব্রিফিং প্যারেড শেষে পুলিশ সুপার মারুফাত হুসাইন সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ‘নির্বাচনকে শান্তিপূর্ণ করতে ৬৬৯টি কেন্দ্রে পুলিশ মোতায়েনসহ কেন্দ্রের বাইরে ইউনিয়ন ও পৌরসভা এলাকায় মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স, সাব-সেক্টর ও সেক্টর ভাগ করে ভোটার, ভোট প্রত্যাশী ও নির্বাচনে ব্যবহৃত সরঞ্জামের নিরাপত্তা দেয়া হবে। কেন্দ্রগুলোতে গোয়েন্দা পুলিশের নজরদারির পাশাপাশি ৩১৫টি কেন্দ্রে পুলিশের কাছে থাকবে বডি ক্যামেরা।


