বহুল প্রতীক্ষিত নির্বাচন কাল, স্বচ্ছ ভোটের প্রত্যাশা
ফেব্রুয়ারি ১১, ২০২৬
পদত্যাগের ঘোষণা ঢাবি উপাচার্যের
ফেব্রুয়ারি ১১, ২০২৬
বহুল প্রতীক্ষিত নির্বাচন কাল, স্বচ্ছ ভোটের প্রত্যাশা
ফেব্রুয়ারি ১১, ২০২৬
পদত্যাগের ঘোষণা ঢাবি উপাচার্যের
ফেব্রুয়ারি ১১, ২০২৬

পাবনা ও রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

পাবনায় দুই বাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই বাসের অন্তত অর্ধশত যাত্রী।

পাবনায় দুই বাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই বাসের অন্তত অর্ধশত যাত্রী। গতকাল সকাল ৭টার দিকে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার শোলাবাড়িয়া ব্রিজের কাছে পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া রাজশাহীতে ডাম্প ট্রাকের ধাক্কায় নছিমনের দুই যাত্রী প্রাণ হারিয়েছেন।

পাবনার মাধপুর হাইওয়ে থানার ওসি মুস্তাফিজার রহমান জানান, সকালে শাহজাদপুর ট্রাভেলসের একটি বাস পাবনা থেকে ঢাকায় যাচ্ছিল। পথে শোলাবাড়িয়া ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মাছরাঙা এক্সপ্রেস পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান মাছরাঙা এক্সপ্রেসের হেলপার মেহেদি হাসান জিহাদ (২৮)। আহতদের সাঁথিয়া ও পাবনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শাহজাদপুর ট্রাভেলসের চালক কামাল হোসেন (৪২), পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পর আলমগীর হোসেন (৩৬) এবং পাবনা থেকে রাজশাহী নেয়ার পথে আলেফ উদ্দিন (৩৫) মারা যান।

নিহত কামাল হোসেন পাবনা সদর উপজেলার বলরামপুর গ্রামের আব্দুল প্রামাণিকের ছেলে, আলেফ উদ্দিন রাজাপুর গ্রামের মাজন আলীর ছেলে, মেহেদি হাসান জিহাদ পাবনা পৌর সদরের শিবরামপুর মহল্লার চমন মোল্লার ছেলে ও আলমগীর হোসেন আটঘরিয়া উপজেলার নরজান গ্রামের খোরশেদ আলীর ছেলে।

অন্যদিকে রাজশাহীর পুঠিয়ায় বালিবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় নছিমনে থাকা দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক ও তার সহকারী। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গন্ডগোহালী নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মুরগি ব্যবসায়ী নাইম ও হালিম। আহতরা হলেন ট্রাকচালক মিন্টু ও তার সহকারী স্বাধীন আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *