এফবিসিসিআইয়ের মতবিনিময় সভায় শঙ্কা প্রকাশ নির্বাচনের পর পরই রমজান হওয়ায় অন্তর্বর্তী সময়ের সুযোগ নিতে পারেন অসাধু ব্যবসায়ীরা
ফেব্রুয়ারি ১০, ২০২৬
রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতায় না, ব্যালটে ৫০ শতাংশ
ফেব্রুয়ারি ১০, ২০২৬
এফবিসিসিআইয়ের মতবিনিময় সভায় শঙ্কা প্রকাশ নির্বাচনের পর পরই রমজান হওয়ায় অন্তর্বর্তী সময়ের সুযোগ নিতে পারেন অসাধু ব্যবসায়ীরা
ফেব্রুয়ারি ১০, ২০২৬
রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতায় না, ব্যালটে ৫০ শতাংশ
ফেব্রুয়ারি ১০, ২০২৬

তারেক রহমান ছাড়া কারো কাছে দেশ নিরাপদ নয় —আব্দুল আউয়াল মিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান ফেনী-৩ আসনের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘আগামীতে বাংলাদেশ কোন দিকে যাবে তা ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে নিশ্চিত হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান ফেনী-৩ আসনের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘আগামীতে বাংলাদেশ কোন দিকে যাবে তা ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে নিশ্চিত হবে। আমরা যদি অভিজ্ঞতাসম্পন্ন লোককে নির্বাচিত করতে পারি তাহলে দেশ সমৃদ্ধ হবে। আর যদি সঠিক মানুষকে দেশের দায়িত্ব না দিতে পারি, তাহলে দেশ পিছিয়ে পড়বে। দেশ অন্ধকারে নিমজ্জিত হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ছাড়া এ মুহূর্তে বাংলাদেশ অন্য কারো কাছে নিরাপদ নয়।’

গতকাল বিকালে ফেনীর সোনাগাজী উপজেলার ছাবের মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামছুদ্দিন খোকন, সোনাগাজী উপজেলা বিএনপির সহসভাপতি জামাল উদ্দিন সেন্টু, জেলা যুবদলের সদস্য সচিব নঈমুল্লাহ চৌধুরী বরাত, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও জেলা মহিলা দলের সহসভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা।

ভোটারদের উদ্দেশে আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘আপনারা আমাকে ভোট দিলে সবার সঙ্গে মিলেমিশে ফেনীতে উন্নয়ন করতে চাই। সোনাগাজীর ঘরে ঘরে গ্যাস সংযোগ দেয়া, সেচ ব্যবস্থার উন্নয়ন করা, মহিলা কলেজ স্থাপন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই। দাগনভূঞা ও সোনাগাজীর উন্নয়নে কাজ করতে চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *