চবির সব পরীক্ষা ৬ দিন স্থগিত
ফেব্রুয়ারি ৯, ২০২৬
জামায়াত কথায় কথায় বিশ্বাসঘাতকতা করে: খায়রুল কবির খোকন
ফেব্রুয়ারি ৯, ২০২৬
চবির সব পরীক্ষা ৬ দিন স্থগিত
ফেব্রুয়ারি ৯, ২০২৬
জামায়াত কথায় কথায় বিশ্বাসঘাতকতা করে: খায়রুল কবির খোকন
ফেব্রুয়ারি ৯, ২০২৬

পোস্টাল ব্যালটে ভোট দিলেন যশোর কারাগারের ১০০ বন্দি

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১২ ফ্রেব্রুয়ারি প্রথমবারের মতো যশোর কেন্দ্রীয় কারাগারের ১০০ বন্দি ভোট দিয়েছেন।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১২ ফ্রেব্রুয়ারি প্রথমবারের মতো যশোর কেন্দ্রীয় কারাগারের ১০০ বন্দি ভোট দিয়েছেন। ৭ ফেব্রুয়ারি তারা পোস্টাল ব্যালটে ভোট প্রদান করেন।

যশোর কেন্দ্রীয় কারাগার সূত্র আরো জানায়, নির্বাচন কমিশন থেকে পোস্টাল ব্যালট আসার পর কারাগারের ভেতরেই ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়। নির্ধারিত সময়ে নিবন্ধিত ভোটারদের জন্য নির্বাচন কমিশন পৃথকভাবে খাম পাঠায়।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ হাসান বলেন, ‘নিবন্ধিত বন্দিদের মধ্যে ১১১ জনকে ব্যালট পেপার সরবরাহ করা হয়েছিল। এর মধ্যে ১০০ জন ভোট দিয়েছেন। বাকিরা ভোট দেননি। বন্দিদের এ সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা করছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *