‘গণভোটে “‍না” ভোট জয়ী হলে দেশ ধ্বংস হয়ে যাবে’
ফেব্রুয়ারি ৮, ২০২৬
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের একমাত্র প্রার্থী রানী
ফেব্রুয়ারি ৮, ২০২৬
‘গণভোটে “‍না” ভোট জয়ী হলে দেশ ধ্বংস হয়ে যাবে’
ফেব্রুয়ারি ৮, ২০২৬
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের একমাত্র প্রার্থী রানী
ফেব্রুয়ারি ৮, ২০২৬

কক্সবাজার সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশুর মৃত্যু

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশু হুজাইফা আফনান (৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশু হুজাইফা আফনান (৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গতকাল সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গুলিবিদ্ধ হওয়ার ২৭ দিন পর প্রাণ হারাল শিশুটি।

এর আগে গত ১১ জানুয়ারি সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় মিয়ানমারের ওপার থেকে আসা গুলিতে গুরুতর আহত হয় স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিনের মেয়ে হুজাইফা আফনান। গুলিটি তার মাথায় বিদ্ধ হয়। প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে একই দিন সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। দুদিন পর ১৩ জানুয়ারি বিকালে মাথা থেকে গুলিটি অপসারণ করা সম্ভব না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ সে সময় গণমাধ্যমকে জানিয়েছিলেন, হুজাইফার অস্ত্রোপচার করা হলেও ঝুঁকির কারণে মস্তিষ্কে ঢুকে যাওয়া গুলিটি বের করা সম্ভব হয়নি। তবে মস্তিষ্কের চাপ কমানোর চেষ্টা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *