ট্রেনের ধাক্কায় মৃত্যু
ফেব্রুয়ারি ৭, ২০২৬
৩২ ঘণ্টা পর অনশন ভাঙলেন ফেনীর এমপি প্রার্থী তারিকুল
ফেব্রুয়ারি ৭, ২০২৬
ট্রেনের ধাক্কায় মৃত্যু
ফেব্রুয়ারি ৭, ২০২৬
৩২ ঘণ্টা পর অনশন ভাঙলেন ফেনীর এমপি প্রার্থী তারিকুল
ফেব্রুয়ারি ৭, ২০২৬

ব্যানার ফেস্টুন ছাড়াই সাইকেলে প্রচারণায় ঢেঁকি মার্কা

তার নেই কোনো বিশাল কর্মীবাহিনী, নেই ব্যানার-ফেস্টুন কিংবা পোস্টার-লিফলেট। তার একমাত্র সম্বল একটি সাইকেল আর একটি হ্যান্ড মাইক। সাইকেলের প্যাডেলে পা রেখে, এক হাতে হ্যান্ডেল আর অন্য হাতে মাইক ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটে চলেছেন গ্রাম থেকে গ্রামে, এক মোড় থেকে আরেক মোড়ে।

ভোট মানেই সাধারণত মিছিল, মিটিং, সমাবেশ, মাইকিং, ব্যানার, ফেস্টুন, পোস্টার আর লিফলেটের রঙিন বাহার। কিন্তু এই চেনা ছবির বাইরে গিয়ে একেবারেই ব্যতিক্রমী এক প্রচারণায় নেমেছেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান বিএসসি।

পেশায় একজন শিক্ষক তিনি। স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ে দীর্ঘদিন বিএসসি বিষয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাইকেল চালিয়ে নিজের নির্বাচনী প্রচার প্রচারণা নিজেই করছেন তিনি। নীরব, সাদামাটা এই সাইকেল চালানো প্রার্থীকে নিয়ে আলোচনাও হচ্ছে।

আজিজার রহমান বিএসসি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ঘেগারহাট বাজার সংলগ্ন খোদা বকস গ্রামের বাসিন্দা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গাইবান্ধা-৩ আসনে ঢেঁকি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য প্রার্থীদের মতো তার নেই কোনো বিশাল কর্মীবাহিনী, নেই ব্যানার-ফেস্টুন কিংবা পোস্টার-লিফলেট। তার একমাত্র সম্বল একটি সাইকেল আর একটি হ্যান্ড মাইক। সাইকেলের প্যাডেলে পা রেখে, এক হাতে হ্যান্ডেল আর অন্য হাতে মাইক ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটে চলেছেন গ্রাম থেকে গ্রামে, এক মোড় থেকে আরেক মোড়ে। যেখানে মানুষের জটলা দেখেন, সেখানেই থেমে নিজের কথা বলেন, ভোট চান।

ঢেঁকি মার্কার প্রার্থী বণিক বার্তাকে বলেন, ‘আমার টাকা-পয়সা নেই, কর্মীও নেই। তাই নিজেই সাইকেল চালিয়ে প্রতীকের প্রচারণা চালাই। এতে সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে পারছি। সাড়া পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি।‘

সাধারণ ভোটারদের ভাষ্য, আজিজার রহমানের মতো প্রার্থী তারা আগে কখনো দেখেননি। একজন মানুষ একাই নিজের প্রচারণা নিজে করছেন তাও কোনো ব্যানার, ফেস্টুন, পোস্টার বা লিফলেট ছাড়া। এই ব্যতিক্রমী প্রচারণা অনেককেই বিস্মিত করেছে, আবার অনুপ্রাণিতও করেছে।

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের ৮ জন এবং ২ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৬ হাজার ১৮৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *