
নির্বাচন সামনে রেখে সেনাবাহিনীর প্রস্তুতি রাজধানীতে সেনা ক্যাম্প পরিদর্শন করে দিকনির্দেশনা দিলেন সেনাপ্রধান
ফেব্রুয়ারি ৬, ২০২৬
বন্দর ব্যবস্থাপনা নিয়ে অনিশ্চয়তায় ব্যবসায়ীদের গভীর উদ্বেগ
ফেব্রুয়ারি ৬, ২০২৬ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ নির্বাচনী ইশতাহার ঘোষণা করবে বিএনপি। প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের বলরুমে বেলা ৩টায় দলের চেয়ারম্যান তারেক রহমান এটি ঘোষণা করবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ নির্বাচনী ইশতাহার ঘোষণা করবে বিএনপি। প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের বলরুমে বেলা ৩টায় দলের চেয়ারম্যান তারেক রহমান এটি ঘোষণা করবেন। যৌথ সভা শেষে গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।
রিজভী বলেন, ‘শুক্রবার বেলা ৩টায় প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে নির্বাচনী ইশতাহার ঘোষণা করা হবে। এছাড়া ৮ ফেব্রুয়ারি বেলা ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।’
এদিকে ইশতাহার ঘোষণা প্রসঙ্গে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। এটি পরিচালনা করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
জাতীয় সংসদ নির্বাচনে এবার বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। সে হিসেবে এটিই তার প্রথম নির্বাচনী ইশতাহার ঘোষণা। এর আগে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম সংসদ নির্বাচনে দলের নেতৃত্ব দেন তার মা তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়া। ওই সময় তিনিই প্রতিটি নির্বাচনী ইশতাহার ঘোষণা করেন।
শেখ হাসিনার অধীনে দশম ও দ্বাদশ সংসদ নির্বাচন বয়কট করেছিল বিএনপি। তবে ২০১৮ সালের একাদশ নির্বাচনে বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট অংশ নিলেও সে সময়ে খালেদা জিয়া ছিলেন কারাবন্দি। ওই বছরের ১৮ ডিসেম্বর গুলশানের লেকশোর হোটেলে একাদশ সংসদ নির্বাচনে ইশতাহার ঘোষণা করেছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


