৭৫ কোটি ছাড়াল জেমিনি ব্যবহারকারী
ফেব্রুয়ারি ৬, ২০২৬
১২.৩৭ কোটি হারিয়ে ২.৮১ কোটি পাচ্ছেন মুস্তাফিজ
ফেব্রুয়ারি ৬, ২০২৬
৭৫ কোটি ছাড়াল জেমিনি ব্যবহারকারী
ফেব্রুয়ারি ৬, ২০২৬
১২.৩৭ কোটি হারিয়ে ২.৮১ কোটি পাচ্ছেন মুস্তাফিজ
ফেব্রুয়ারি ৬, ২০২৬

চলতি অর্থবছরে সাড়ে ৪ বিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

ফেব্রুয়ারির প্রথম চারদিনে ৫০ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে দেশে।

ফেব্রুয়ারির প্রথম চারদিনে ৫০ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। এ নিয়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৯৯৩ কোটি ৯০ লাখ ডলার। ফলে ব্যাংকগুলোয় ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে। দাম ধরে রাখতে ধারাবাহিকভাবে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। দেশের ১৬টি ব্যাংক থেকে গতকাল কিনেছে ১৯ কোটি ৬৫ লাখ ডলার। এ নিয়ে চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত কেনা হয়েছে মোট ৪৫১ কোটি ৯৫ লাখ বা সাড়ে ৪ বিলিয়নের বেশি ডলার। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মুদ্রাবাজারের বিনিময় হার বাজারভিত্তিক করার পর দর নিয়ন্ত্রণে রাখতে গত বছরের ১৩ জুলাই ব্যাংকগুলোর কাছ থেকে নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে বাংলাদেশ ব্যাংক। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বেড়ে যাওয়ায় বাজার স্থিতিশীল রাখতে অর্থাৎ ডলারের দর যাতে কমে না যায় সেজন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ডলার কেনা হচ্ছে।

এ তথ্য জানিয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ‘বাজার স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় ব্যাংক নিলামের মাধ্যমে ডলার কিনছে। ১২২ টাকা ৩০ পয়সা দরে বৃহস্পতিবার ১৬টি ব্যাংকের কাছ থেকে কেনা হয়েছে ১৯ কোটি ৬৫ লাখ ডলার।’ আগের মতোই বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ (এফএক্স) নিলাম কমিটির মাধ্যমে মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে এ ডলার কেনা হয়েছে বলেও জানান তিনি।

বিশ্লেষকরা বলছেন, রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী হওয়ায় বাজারে ডলারের সরবরাহ বেড়ে গেছে। এ সুযোগে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে বাজার থেকে ডলার কিনছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *