
ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ‘জামায়াত খুব কথা বলছে, মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা কী ছিল জিজ্ঞেস করুন’
ফেব্রুয়ারি ৫, ২০২৬
আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার রায় আজ
ফেব্রুয়ারি ৫, ২০২৬আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সারা দেশে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সারা দেশে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮-১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত এলাকায় অবস্থান করবেন। তারা ভোট গ্রহণের পর দুদিন পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা পাবেন।
দায়িত্ব পালনের আগে এসব নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে। ৭ ফেব্রুয়ারি তারা নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করবেন। জেলা ম্যাজিস্ট্রেটরা এসব কর্মকর্তার দায়িত্ব ও এলাকা নির্ধারণ করে দেবেন।
নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা প্রতিদিনের কাজের তথ্য জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসারকে জানাবেন। তারা মোবাইল কোর্ট আইন ২০০৯ অনুযায়ী নির্ধারিত এলাকায় অপরাধ প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে কাজ করবেন।
এছাড়া নির্বাচনী আচরণবিধি তদারকিসহ স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। ভোট কেন্দ্রের নিরাপত্তা নির্ভয়ে ভোটদান নিশ্চিত করতে কাজ করবেন তারা।


