ইসলামী আন্দোলনের নারী কর্মীদের হেনস্তার অভিযোগ জামায়াতের বিরুদ্ধে
ফেব্রুয়ারি ৫, ২০২৬
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে এমপি প্রার্থীর অনশন
ফেব্রুয়ারি ৫, ২০২৬
ইসলামী আন্দোলনের নারী কর্মীদের হেনস্তার অভিযোগ জামায়াতের বিরুদ্ধে
ফেব্রুয়ারি ৫, ২০২৬
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে এমপি প্রার্থীর অনশন
ফেব্রুয়ারি ৫, ২০২৬

টি-২০ বিশ্বকাপ ম্যাচ বয়কটের সিদ্ধান্তের জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বাংলাদেশকে টি-২০ বিশ্বকাপ থেকে বাদ দেয়ার প্রতিবাদে পাকিস্তান ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয়ায় ধন্যবাদ জানিয়েছেন।

তিনি আজ (৫ ফেব্রুয়ারি) তার ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে এ ধন্যবাদ জানান।

উপদেষ্টার পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

ধন্যবাদ পাকিস্তান

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তাঁর দেশ ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, ‘আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।’

আরো পড়ুন: ‘বাংলাদেশের পাশে আছি’, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *