
পশ্চিমা উচ্চশিক্ষিতদের নেতৃত্ব বিপ্লবী বাগ্মিতায় রাষ্ট্র সংস্কারের দেজা ভ্যু
ফেব্রুয়ারি ৫, ২০২৬কোটালীপাড়ায় স্বাস্থ্য কেন্দ্রগুলোয় চিকিৎসক সংকট, প্রত্যাশিত সেবা পাচ্ছে না প্রান্তিক জনগোষ্ঠী
ফেব্রুয়ারি ৫, ২০২৬বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনে দলটির প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ‘যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করত না, তারা এখন দেশপ্রেম শেখাচ্ছে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনে দলটির প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ‘যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করত না, তারা এখন দেশপ্রেম শেখাচ্ছে।’ গতকাল বিকালে দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের বাওনা গ্রামে নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, ‘কেউ কেউ বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের তালিম দিচ্ছেন; অমুক মার্কায় ভোট দিলে স্বর্গে যাওয়া যাবে। আপনার আমল বলে দেবে, আপনি কোথায় যাবেন। আমলের বাইরে কোনো মার্কায় সিল মারলে স্বর্গ-নরক নির্ধারণ হবে না। স্বর্গ-নরক নির্ধারিত হবে নিজের আমলের ওপর।’
তিনি বলেন, ‘যারা তালিম দিয়ে বেড়ান, তারা ১৯৪৭ সালে পাকিস্তানের স্বাধীনতাবিরোধিতা করেছিলেন। তারা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন।’
প্রতিপক্ষের প্রার্থীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘দেশের পক্ষে থাকুন, দেশের মানুষের পক্ষে থাকুন, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে থাকুন। ধর্মকে নিয়ে রাজনীতি করবেন না। ধর্মের জায়গায় ধর্ম থাকবে, রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে। ধর্ম যার যার রাষ্ট্র সবার। জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করবেন না।’
তিনি বলেন, ‘২০২২ সালের ডিসেম্বরে সর্বপ্রথম সংস্কারের কথা বলেছিলেন তারেক রহমান। বিএনপি ৩১ দফার কাগজ সারাদেশে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হয়েছে।’


