লক্ষ্মীপুরে ভুয়া ভোটের সিল উদ্ধারের ঘটনায় জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা
ফেব্রুয়ারি ৪, ২০২৬
পশ্চিমা উচ্চশিক্ষিতদের নেতৃত্ব বিপ্লবী বাগ্মিতায় রাষ্ট্র সংস্কারের দেজা ভ্যু
ফেব্রুয়ারি ৫, ২০২৬
লক্ষ্মীপুরে ভুয়া ভোটের সিল উদ্ধারের ঘটনায় জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা
ফেব্রুয়ারি ৪, ২০২৬
পশ্চিমা উচ্চশিক্ষিতদের নেতৃত্ব বিপ্লবী বাগ্মিতায় রাষ্ট্র সংস্কারের দেজা ভ্যু
ফেব্রুয়ারি ৫, ২০২৬

লজিস্টিকস খাতে কাঠামোগত সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে জোর সংশ্লিষ্টদের

২০৩০ সালের মধ্যে ৭৬০ বিলিয়ন ডলারের জিডিপি অর্জনে বন্দর ও লজিস্টিকস অবকাঠামো সম্প্রসারণ জরুরি। লজিস্টিকস ব্যয় ১ শতাংশ কমলে রফতানি প্রায় ৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে

বাংলাদেশের বাণিজ্য প্রতিযোগিতা সক্ষমতা, বিনিয়োগ প্রবাহ ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে লজিস্টিকস খাতের কাঠামোগত সংস্কার ও সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন নীতিনির্ধারক, ব্যবসায়ী ও উন্নয়ন সহযোগীরা। এ লক্ষ্য সামনে রেখে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) ঢাকার ওয়েস্টিন হোটেলে ‘লজিস্টিকস খাতের প্রেক্ষাপট নির্মাণ: প্রতিবন্ধকতা, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক অংশীজনভিত্তিক আলোচনা সভার আয়োজন করে।

আলোচনায় অ্যামচ্যামের লজিস্টিকস খাতের সদস্যদের পাশাপাশি রফতানি-প্রস্তুত পোশাক, ফ্রেইট ফরোয়ার্ডিং, ইনল্যান্ড কনটেইনার ডিপো, শিপিং লাইন, এয়ারলাইনস, কুরিয়ার সার্ভিস ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর পল ফ্রস্ট ও এগ্রিকালচারাল অ্যাটাশে এরিন কোভার্ট উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে অ্যামচ্যাম বাংলাদেশের সভাপতি ও লজিস্টিকস খাতের বিশেষজ্ঞ সৈয়দ এরশাদ আহমেদ বলেন, সরবরাহ শৃঙ্খল সচল রাখা, অর্থনৈতিক কর্মকাণ্ড ত্বরান্বিত করা ও দৈনন্দিন জীবনযাত্রা নির্বিঘ্ন রাখতে লজিস্টিকস খাতের ভূমিকা মৌলিক ও অপরিহার্য। সময়ের সঙ্গে কিছু অগ্রগতি হলেও বাংলাদেশের লজিস্টিকস খাত এখনো বৈশ্বিক মানদণ্ডের তুলনায় পিছিয়ে রয়েছে।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম. মাসরুর রিয়াজ বলেন, লজিস্টিকস ব্যয় কমানো, সরবরাহের গতি ও দক্ষতা বাড়ানো বাণিজ্য প্রতিযোগিতা সক্ষমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে ৭৬০ বিলিয়ন ডলারের জিডিপি অর্জনে বন্দর ও লজিস্টিকস অবকাঠামো সম্প্রসারণ জরুরি। লজিস্টিকস ব্যয় ১ শতাংশ কমলে রফতানি প্রায় ৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। তিনি জাতীয় লজিস্টিকস নীতির বাস্তবায়ন ঘাটতি, রেল ও এয়ার কার্গোতে সরকারি একচেটিয়া নিয়ন্ত্রণ, আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের দুর্বলতা এবং কেন্দ্রীয় লজিস্টিকস কর্তৃপক্ষের অভাবের কথা তুলে ধরেন। পাশাপাশি ঢাকা–চট্টগ্রাম করিডরের ওপর অতিরিক্ত নির্ভরশীলতাকে ঝুঁকি হিসেবে চিহ্নিত করে কোল্ড চেইন ও রেল লজিস্টিকসে বেসরকারি ও বৈদেশিক বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

সিএফ গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আনাম বলেন, ই-কমার্সনির্ভর এক্সপ্রেস লজিস্টিকসের চাহিদা বাড়ার প্রেক্ষাপটে সময়-সংবেদনশীল চালান ব্যবস্থাপনা ও দক্ষ কুরিয়ার সেবার ওপর তিনি গুরুত্ব দেন।

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের জ্যেষ্ঠ পরিবহন বিশেষজ্ঞ নুসরাত নাহিদ ববি বলেন, ২০২২ সাল থেকে শুরু হওয়া লজিস্টিকস সংস্কারের গতি নতুন সরকারের স্পষ্ট অগ্রাধিকার ও উচ্চপর্যায়ের ঐকমত্যের মাধ্যমে এগিয়ে নেয়া জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *