দেশে নতুন জালেমের আবির্ভাব হয়েছে: তারেক রহমান
ফেব্রুয়ারি ৪, ২০২৬
মব ভায়োলেন্স বলতে কোনো কিছু নেই, পুলিশের মধ্যে কোনো ভীতি কাজ করছে না
ফেব্রুয়ারি ৪, ২০২৬
দেশে নতুন জালেমের আবির্ভাব হয়েছে: তারেক রহমান
ফেব্রুয়ারি ৪, ২০২৬
মব ভায়োলেন্স বলতে কোনো কিছু নেই, পুলিশের মধ্যে কোনো ভীতি কাজ করছে না
ফেব্রুয়ারি ৪, ২০২৬

আরব সাগরে ইরানের ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র : সেন্টকম

আরব সাগরে একটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ড্রোনটি যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকনের খুব কাছে চলে আসায় আত্মরক্ষার্থে সেটিকে গুলি করে নামানো হয়।

সেন্টকমের মুখপাত্র টিম হকিন্স বলেন, মঙ্গলবার একটি মার্কিন এফ-৩৫সি যুদ্ধবিমান থেকে ড্রোনটিকে ভূপাতিত করা হয়। ড্রোনটির উদ্দেশ্য স্পষ্ট ছিল না এবং মার্কিন বাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করেই সেটি যুদ্ধজাহাজের দিকে এগিয়ে আসছিল।

মার্কিনপক্ষ জানায়, ভূপাতিত ড্রোনটি ছিল ইরানের শাহেদ-১৩৯ মডেলের। তখন ইউএসএস আব্রাহাম লিংকন ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছিল।

এ ঘটনার বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানায়, আন্তর্জাতিক জলসীমায় একটি ড্রোনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ড্রোনটি এর আগে বিপ্লবী গার্ড বাহিনীর কাছে তথ্য পাঠাতে সক্ষম হয়েছিল বলেও দাবি করা হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে।

এ ঘটনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার উদ্যোগ চলছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মঙ্গলবার জানিয়েছেন, হুমকিমুক্ত ও ন্যায্য পরিবেশ থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালাতে তিনি প্রস্তুত। আগামী শুক্রবার আলোচনায় বসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

বিশ্লেষকদের মতে, ড্রোন ভূপাতিতের ঘটনা উত্তেজনা বাড়ালেও আলোচনার পরিকল্পনায় তাৎক্ষণিক কোনো পরিবর্তন আসেনি। তবে পারস্য উপসাগর ও আশপাশের জলসীমায় এ ধরনের ঘটনা পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *