অন্তর্বর্তী সরকারের ঋণগ্রহণ ৪ লাখ কোটি টাকা ছাড়াতে পারে
ফেব্রুয়ারি ৩, ২০২৬
পঞ্চগড়ে আসিফ মাহমুদ ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে
ফেব্রুয়ারি ৩, ২০২৬জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশিরকে হত্যার হুমকি দেয়া হয়েছে। একটি বিদেশী নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তার মাধ্যমে তাকে এ হুমকি দেয়া হয়।
সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে নিজেই এক পোস্টে বিষয়টি জানিয়েছেন তিনি।
ওই পোস্টে জয়নাল আবেদীন শিশির জানান, হোয়াটসঅ্যাপে পাঠানো খুদে বার্তায় লেখা হয়, ‘তোকে নির্বাচনের আগেই গুলি করা হবে, এই পৃথিবীর কেউ তোকে বাঁচাতে পারবে না। তোর লাশ রাস্তার মধ্যে পড়ে থাকবে, মনে রাখিস।’
হোয়াটসঅ্যাপে বার্তা দেয়া ওই ব্যক্তি নিজেকে হোসাইন জিহাদ নামে পরিচয় দিয়েছেন।
পোস্টে এনসিপি নেতা লেখেন, ‘আজকে আমাকে এই নম্বর থেকে অফলাইন-অনলাইনে বারবার হত্যার হুমকি দিচ্ছে। হাদি ভাইয়ের পর শহীদ হওয়ার সিরিয়ালটা কি আমার হবে? আমরা লড়াই করার জন্যই তো পৃথিবীতে এসেছি। জুলুমের বিরুদ্ধে লড়াই করে শহীদ হওয়া জীবনের সবচেয়ে বড় স্বার্থকতা নয় কি?’
তিনি লেখেন, ‘ফ্যাসিবাদ, নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে কলম চলবে, জবাব চলবে, লড়াই চলবে। আমরা থামতে জানি না, আমরা থামবো না, ইনশাআল্লাহ্।’


