
দুর্বৃত্তদের হামলায় কৃষক দলের নেতা নিহত
ফেব্রুয়ারি ২, ২০২৬
তারেক রহমান আজ যাচ্ছেন যশোর ও খুলনায় বন্ধ কলকারখানা চালু ও পর্যটন ঘিরে প্রতিশ্রুতির প্রত্যাশা স্থানীয়দের
ফেব্রুয়ারি ২, ২০২৬ভবিষ্যতে বিদেশ সফরের প্রয়োজন বিবেচনায় সময়মতো ভিসা পেতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের অনেকে আগেভাগেই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
ভবিষ্যতে বিদেশ সফরের প্রয়োজন বিবেচনায় সময়মতো ভিসা পেতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের অনেকে আগেভাগেই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে তিনি জানান, তিনি কিংবা তার স্ত্রী কেউই এখনো কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেননি।
গতকাল রাজধানীর একটি হোটেলে এমআরডিআইয়ের সহযোগিতায় ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) সদস্যদের জন্য নির্বাচন বিষয়ক দুইদিনের কর্মশালার শেষ দিনে সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা ব্যক্ত করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘১৯৯১ সালের জাতীয় নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়েছিল। আমার মনে হয় এবার নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে।’
তিনি বলেন, ‘কোনো নির্বাচনই শান্তিপূর্ণভাবে করা যায়নি। কোনো না কোনো ঝামেলা ছিল। এবার এখন পর্যন্ত কিছু ঘটনা ঘটেছে এবং সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেয়া হয়েছে। বিশ্বাসযোগ্য নির্বাচনা করা গুরুত্বপূর্ণ। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।’
নির্বাচনকালীন সহিংসতা নিয়ে সরকারের পদক্ষেপ বিদেশীদের জানানো হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।
ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা গণভোটে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। সেক্ষেত্রে সরকার সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে পারবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘বুঝে না বুঝে “না” ভোটের পক্ষে ক্যাম্পেইন হচ্ছিল। সরকার চায় “হ্যাঁ” ভোট জয়যুক্ত হোক– এটা খুব স্পষ্ট। “হ্যাঁ” বা “না” ভোট নিয়ে সমস্যা যেটা ছিল—জামায়াত, এনসিপি এবং আরো দু-একটি দল তারা “হ্যাঁ” ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছে। একটু অস্পষ্টতা ছিল বিএনপিকে নিয়ে। দু-একজন স্থানীয় নেতা “না” ভোটের পক্ষে বলছিলেন। “হ্যাঁ”-এর পক্ষে বলছিলেন যে কয়েকজন কেন্দ্রীয় নেতা, তাদের কণ্ঠ জোরালো ছিল না বলে মনে হয়েছে। এটা আমি ব্যক্তি হিসেবে বলছি, উপদেষ্টা হিসেবে না। কিন্তু আমার মনে হয় সেই কনফিউশনটা দূর হয়ে গেছে। কারণ গতকাল বিএনপির চেয়ারম্যান “হ্যাঁ”-এর পক্ষে জোরালোভাবে, শক্তভাবে বলেছেন।
নির্বাচনের পর প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই বলেও জানান উপদেষ্টা।
উপদেষ্টাদের কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ‘কোনো কোনো উপদেষ্টা সাধারণ পাসপোর্ট দ্রুত পেয়ে প্রয়োজনীয় ভিসা নেয়ার জন্য এরই মধ্যে কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন। তবে আমি এখনো পাসপোর্ট হস্তান্তর করিনি।’
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার অনুষ্ঠানে বক্তব্য দেন। ডিক্যাব সভাপতি একেএম মঈনুদ্দিনের সভাপতিত্বে ডিক্যাব টকে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবু হেনা ইমরুল কায়েস।


