পতন অব্যাহত ৮০ হাজার ডলারের নিচে নামল বিটকয়েনের দাম
ফেব্রুয়ারি ২, ২০২৬
জামালপুরে জামায়াত আমির এবার বাঁক পরিবর্তনের নির্বাচন, আমরা জনগণের ক্ষমতা চাই
ফেব্রুয়ারি ২, ২০২৬
পতন অব্যাহত ৮০ হাজার ডলারের নিচে নামল বিটকয়েনের দাম
ফেব্রুয়ারি ২, ২০২৬
জামালপুরে জামায়াত আমির এবার বাঁক পরিবর্তনের নির্বাচন, আমরা জনগণের ক্ষমতা চাই
ফেব্রুয়ারি ২, ২০২৬

আইসিইর বন্দিদশা থেকে ঘরে ফিরল ৫ বছরের লিয়াম

ইকুয়েডরীয় বংশোদ্ভূত এই শিশু ও তার বাবা বৈধভাবে আশ্রয়প্রার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে থাকলেও আইসিই তাদের আটক করেছিল। বিচারক ফ্রেড বিয়েরি সরকারের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে একে ‘অপরিণামদর্শী এবং অদক্ষ’ বলে অভিহিত করেছেন।

মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ আইসিইর হাতে আটক হওয়া পাঁচ বছর বয়সী লিয়াম কোনেহো রামোস ও তার বাবা অ্যাড্রিয়ান কোনেহো আরিয়াস অবশেষে মিনেসোটার শহরতলির বাড়িতে ফিরেছে। টেক্সাসের ডিলি শহরের ডিটেনশন সেন্টার থেকে তাদের মুক্তির নির্দেশ দেন এক ফেডারেল বিচারক। টেক্সাসের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান হোয়াকিন কাস্ত্রো শনিবার রাতে নিজে তাদের গ্রহণ করেন এবং রোববার মিনেসোটায় ফিরিয়ে নিয়ে যান। খবর রয়টার্স।

ইকুয়েডরীয় বংশোদ্ভূত এই শিশু ও তার বাবা বৈধভাবে আশ্রয়প্রার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে থাকলেও আইসিই তাদের আটক করেছিল। বিচারক ফ্রেড বিয়েরি সরকারের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে একে ‘অপরিণামদর্শী এবং অদক্ষ’ বলে অভিহিত করেছেন। তিনি জানান, কোটা পূরণের জন্য শিশুদের এভাবে ট্রমার শিকার করা অসাংবিধানিক।

টেক্সাসের কংগ্রেস সদস্য হোয়াকিন কাস্ত্রো ব্যক্তিগতভাবে তাদের এসকর্ট করে মিনেসোটায় পৌঁছে দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিয়ামের বাড়ি ফেরার ছবি শেয়ার করে লেখেন, ‘লিয়াম এখন তার প্রিয় টুপি ও ব্যাগ নিয়ে নিজের বাড়িতে। সব শিশু ঘরে না ফেরা পর্যন্ত আমরা থামব না।‘

উল্লেখ্য, মিনেসোটায় আইসিইর সাম্প্রতিক অভিযানের সময় আটক হওয়া চারজন স্কুল শিক্ষার্থীর মধ্যে লিয়াম ছিল অন্যতম। এই ঘটনাটি ইমিগ্রেশন বিভাগে বডি ক্যামেরা ব্যবহার এবং ধরপাকড় বন্ধের দাবিকে নতুন করে উস্কে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *