
শফিকুর রহমানের এক্স হ্যান্ডেলে সাইবার হামলার অভিযোগ জামায়াতের
ফেব্রুয়ারি ১, ২০২৬
মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে বিসিবির কড়াকড়ি
ফেব্রুয়ারি ১, ২০২৬হেঁটে ১৫০ কিলোমিটার পথ ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করেছেন গোপালগঞ্জ রোভার স্কাউটের চার সদস্য।
হেঁটে ১৫০ কিলোমিটার পথ ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করেছেন গোপালগঞ্জ রোভার স্কাউটের চার সদস্য। গতকাল ভোর সাড়ে ৬টায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তারা যাত্রা শুরু করেন। এতে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী ইমরান, অশোক, তরিকুল ও সরকারি মুকসুদপুর কলেজের মুরছালিন। বাগেরহাট, পিরোজপুর, বরগুনা হয়ে পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত ১৫০ কিলোমিটার পথ হেঁটে অতিক্রম করবেন তারা। পাঁচদিনের এ ভ্রমণে ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন ও সামাজিক সচেতনতামূলক প্রচারণায় অংশ নেবেন তারা।


