চট্টগ্রাম বন্দর এলাকায় এক মাসের জন্য সভা সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ
ফেব্রুয়ারি ১, ২০২৬
মমি হয়ে ফিরেছে বিলুপ্তপ্রায় পাখি
ফেব্রুয়ারি ১, ২০২৬
চট্টগ্রাম বন্দর এলাকায় এক মাসের জন্য সভা সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ
ফেব্রুয়ারি ১, ২০২৬
মমি হয়ে ফিরেছে বিলুপ্তপ্রায় পাখি
ফেব্রুয়ারি ১, ২০২৬

রাঙ্গামাটিতে চাকরি মেলা

নার্স ও মিডওয়াইফারিদের কর্মসংস্থানের লক্ষ্যে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।

নার্স ও মিডওয়াইফারিদের কর্মসংস্থানের লক্ষ্যে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাঙ্গামাটি নার্সিং ইনস্টিটিউটের হল রুমে দাতা সংস্থা বিশ্বব্যাংকের অর্থায়ন অ্যাসেট প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করে প্রতিষ্ঠানটি। ইনস্টিটিউটের নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ সীমা মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. নূয়েন খীসা। মেলায় ২২টি শিল্পপ্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয়েছে। যার মধ্যে ১০টি প্রতিষ্ঠান স্টলও দিয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *