কারাগার থেকে ফাঁসির আসামির পালানোর ঘটনায় মামলা, গ্রেফতার ২
ফেব্রুয়ারি ১, ২০২৬
নওগাঁয় ট্রাকচাপায় পাঁচ কৃষক নিহত
ফেব্রুয়ারি ১, ২০২৬
কারাগার থেকে ফাঁসির আসামির পালানোর ঘটনায় মামলা, গ্রেফতার ২
ফেব্রুয়ারি ১, ২০২৬
নওগাঁয় ট্রাকচাপায় পাঁচ কৃষক নিহত
ফেব্রুয়ারি ১, ২০২৬

১১ দলীয় জোট জয়লাভ করলে বগুড়া হবে উন্নয়নের মডেল —আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘১২ ফেব্রুয়ারি নির্বাচনে ১১ দলীয় জোট জয়লাভ করলে বগুড়াকে উন্নয়নের মডেল করা হবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘১২ ফেব্রুয়ারি নির্বাচনে ১১ দলীয় জোট জয়লাভ করলে বগুড়াকে উন্নয়নের মডেল করা হবে। দুপচাঁচিয়ায় ফ্লাইওভার ও সান্তাহারে আন্ডারপাস নির্মাণ করা হবে। বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা হবে।’

গতকাল বেলা ১১টায় বগুড়ার আদমদীঘি উপজেলার রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ উপলক্ষে এ জনসভা আয়োজন করে উপজেলা জামায়াতে ইসলামী।

অন্তর্বর্তী সরকারের সাবেক এ উপদেষ্টা বলেন, ‘বগুড়া-৩ আসনে জামায়াতের প্রার্থী নুর মোহাম্মাদ আবু তাহের জুলাই আন্দোলনে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি একজন সফল ইউপি চেয়ারম্যান। তিনি নির্বাচিত হলে এলাকার ব্যাপক উন্নয়ন করতে পারবেন।’

এ সময় তিনি দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহ্বান জানান। আর যেন স্বৈরাচার হতে না পারে, চাকরিতে যেন কাউকে ঘুস দিতে না হয়, এজন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

আদমদীঘি উপজেলা জামায়াতের আমির হাফেজ আতোয়ার হোসেনের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা অধ্যক্ষ আব্দুল হক সরকার, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তাহমিম ইমতিয়াজ, দলটির কেন্দ্রীয় নেতা ফয়সাল মাহমুদ, বগুড়া-৪ আসনে জামায়াত প্রার্থী ড. মোস্তফা ফাইসাল, রাকসু ভিপি মোস্তাকুর রহমান, জকসু জিএস আব্দুল আলিম আরিফ, জেলা ছাত্রশিবির সভাপতি সায়েদ কুতুব সাব্বির, দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমির নজরুল ইসলাম, আদমদীঘি উপজেলা জামায়াতের নায়েবে আমির ডা. ইউনুছ আলী, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা এনামুল হক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *