হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি
জানুয়ারি ৩১, ২০২৬
রুশ জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমাতে ভারতকে ভেনেজুয়েলার দিকে টানছে ওয়াশিংটন
জানুয়ারি ৩১, ২০২৬
হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি
জানুয়ারি ৩১, ২০২৬
রুশ জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমাতে ভারতকে ভেনেজুয়েলার দিকে টানছে ওয়াশিংটন
জানুয়ারি ৩১, ২০২৬

শ্রমিক–কর্মচারীদের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা

চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খোকন বলেন, কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে কর্মচারী ও শ্রমিকেরা অংশ নিয়েছেন। বিকেল চারটা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশীদের কাছে ইজারা দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ডাকা অপারেশনাল কর্মবিরতিতে বন্দরের পরিচালন কার্যক্রমে প্রায় অচলাবস্থা চলছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল আটটা থেকে বন্দর জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কার্যক্রম ব্যাহত হচ্ছে। বন্দরের কর্মচারী ও বন্দরে নিয়োজিত বেসরকারি শ্রমিকেরা কেউ কাজে যোগ না দেয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।

বন্দর জেটি ও টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বার্থ অপারেটরস, শিপহ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশনের (বোটসোয়া) সভাপতি ফজলে একরাম চৌধুরী বলেন, ‘জেনারেল কার্গো বার্থ বা জিসিবি টার্মিনালে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর জন্য আমরা শ্রমিক বুকিং দেয়ার চেষ্টা করেও পারিনি। যন্ত্রপাতির অপারেটররাও কাজে যোগ দেননি। এ কারণে জিসিবিতে পরিচালন কার্যক্রম ব্যাহত হচ্ছে।’

চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খোকন বলেন, কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে কর্মচারী ও শ্রমিকেরা অংশ নিয়েছেন। বিকেল চারটা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

প্রসঙ্গত, এনসিটি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার এ কর্মসূচির ডাক দিয়েছিল বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। কর্মসূচি অনুযায়ী আজ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত সব ধরনের পরিচালন কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি এবং রোববার একইভাবে আট ঘণ্টা প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রম স্থগিত রাখার কর্মসূচি দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *