
নওগাঁয় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা
জানুয়ারি ৩১, ২০২৬
যশোরে এক-তৃতীয়াংশ ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ
জানুয়ারি ৩১, ২০২৬আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনে দলটির প্রার্থী ড. আব্দুল মঈন খান।
আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনে দলটির প্রার্থী ড. আব্দুল মঈন খান। গতকাল নির্বাচনী এলাকার ডাঙ্গা ইউনিয়নের তালতলা গ্রামে উঠান বৈঠকে তিনি এ আহ্বান জানান।
ড. মঈন খান বলেন, ‘দেশের মানুষ গণতন্ত্র, কথা বলার স্বাধীনতা ও ভোটের অধিকার চায়। দীর্ঘ ১৬ বছর মানুষ ভোট দিতে পারেনি।’ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে পছন্দের প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
মঈন খান আরো বলেন, ‘বিএনপি উদার গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। কোনো চরমপন্থার রাজনীতিতে বিশ্বাসী না।’ তাই নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে উদারনীতির গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।
ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা প্রমুখ।


