অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ ২৪ ঘণ্টায় রাজধানীর ১১ থানা এলাকায় অভিযান, গ্রেফতার ৩৫
জানুয়ারি ৩০, ২০২৬
স্বর্ণের দাম ভরিতে কমল ১৪ হাজার
জানুয়ারি ৩০, ২০২৬
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ ২৪ ঘণ্টায় রাজধানীর ১১ থানা এলাকায় অভিযান, গ্রেফতার ৩৫
জানুয়ারি ৩০, ২০২৬
স্বর্ণের দাম ভরিতে কমল ১৪ হাজার
জানুয়ারি ৩০, ২০২৬

মানুষ এবার প্রমাণ করে দেখাবে ‘বগুড়ার মাটি বিএনপির শক্ত ঘাঁটি’: তারেক রহমান

তারেক রহমান বলেন, ধানের শীষ যতবারই জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেয়েছে, ততবারই দেশ ও এলাকার উন্নয়নে কাজ করেছে। প্রিয় মোকামতলাবাসী, আমরা আবারও আপনাদের এলাকার উন্নয়ন করতে চাই।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে পথসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করুন, বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি।

আজ শুক্রবার বিকাল ৩টায় শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাসস্ট্যান্ডে পথসভায় এ কথা বলেন তিনি।

সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেন, ধানের শীষ যতবারই জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেয়েছে, ততবারই দেশ ও এলাকার উন্নয়নে কাজ করেছে। প্রিয় মোকামতলাবাসী, আমরা আবারও আপনাদের এলাকার উন্নয়ন করতে চাই।

এ সময় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মীর শাহে আলম বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *