শেরপুরের জামায়াত নেতার মৃত্যুতে চরমোনাই পীরের শোক
জানুয়ারি ২৯, ২০২৬
হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের নেই— তারেক রহমান
জানুয়ারি ৩০, ২০২৬
শেরপুরের জামায়াত নেতার মৃত্যুতে চরমোনাই পীরের শোক
জানুয়ারি ২৯, ২০২৬
হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের নেই— তারেক রহমান
জানুয়ারি ৩০, ২০২৬

স্বর্ণের দামে আবারো রেকর্ড, ভরি ২ লাখ ৮৬ হাজার টাকা

gold

আবারো বেড়েছে স্বর্ণের দাম। আজ বৃহস্পতিবার আবার বেড়েছে স্বর্ণের দাম। এবার বাড়ানো হয়েছে ভরিপ্রতি সর্বোচ্চ ১৬ হাজার ২১৩ টাকা। এর মাধ্যমে স্বর্ণের দাম দাঁড়াচ্ছে ২ লাখ ৮৬ হাজার টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। নতুন দর আজ সকাল ১০টা ১৫ মিনিটে কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকাল ১০ টা ১৯ মিনিটে বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে। সর্বশেষ গতকাল স্বর্ণের দাম বেড়েছিল ৭ হাজার ৩৪৮ টাকা। তার আগের দিন মঙ্গলবার স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়েছিল জুয়েলার্স সমিতি।

আজ বৃহস্পতিবার আরেক দফা দাম বৃদ্ধির কারণে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা। একই ভাবে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৭৩ হাজার টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৩৪ হাজার এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৩ হাজার টাকায়।

স্বর্ণের সঙ্গে বেড়েছে রুপার দামও। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপার মূল্য দাঁড়িয়েছে ৮ হাজার ৫৭৩ টাকায়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৮ হাজার ১৬৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৯৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৫ হাজার ২৪৮ টাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *