দুই আসনের ব্যালটে দাড়িঁপাল্লা প্রতীক না রাখার আবেদন জামায়াতের
জানুয়ারি ২৯, ২০২৬
সবুজ বাসে জামায়াত আমিরের প্রচারণা শুরু
জানুয়ারি ২৯, ২০২৬
দুই আসনের ব্যালটে দাড়িঁপাল্লা প্রতীক না রাখার আবেদন জামায়াতের
জানুয়ারি ২৯, ২০২৬
সবুজ বাসে জামায়াত আমিরের প্রচারণা শুরু
জানুয়ারি ২৯, ২০২৬

ব্যবসার জন্য না, বাপের জমি বিক্রি করে রাজনীতি করি— মির্জা ফখরুল

‘আমার বাবা, আমি ও আমার ছোট ভাই পৌরসভার চেয়ারম্যান ছিলাম। আপনারা অতীতে ভোট দিয়েছেন, এবারও দেবেন। আমরা রাজনীতি করে ব্যবসা করি না। বাপের জমিজমা বিক্রি করে রাজনীতি করি। বাপের জমিজমা যা ছিল অর্ধেক শেষ। এটাই আমার শেষ নির্বাচন, আপনারা আমাকে সুযোগ করে দেবেন।’

রাজনীতি দিয়ে ব্যবসা করেন না, বরং পৈত্রিক জমি বিক্রি করে রাজনীতি করেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা রাজনীতি করে ব্যবসা করি না। বাপের জমিজমা বিক্রি করে রাজনীতি করি। বাপের জমিজমা যা ছিল অর্ধেক শেষ। এটাই আমার শেষ নির্বাচন, আপনারা আমাকে সুযোগ করে দেবেন।

আজ বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও জেলার সালন্দর ইউনিয়নের কালীতলা এলাকায় নির্বাচনী গণসংযোগে এসব মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁও আমার জন্মস্থান। আমার বাবা, আমি ও আমার ছোট ভাই পৌরসভার চেয়ারম্যান ছিলাম। আওয়ামী লীগের আমলে ছোট ভাই চেয়ারম্যান থাকা সত্বেও তাকে কোনো বরাদ্দ দেয়া হয় নাই। আমরা কাজ করতে পারি নাই। সরকার চলে যাওয়ায় পর আমরা শহরের রাস্তার কাজগুলো নিয়ে এসেছি। আপনারা অতীতে ভোট দিয়েছেন, এবারও দেবেন। এটাই আমার শেষ নির্বাচন, আপনারা আমাকে সুযোগ করে দেবেন।

বিএনপি মহাসচিব আরো বলেন, নির্বাচনে সততা পালিয়ে গেছে। আমরা চেষ্টা করি সততা ধরে রাখতে। আপনার ভোট বড় আমানত। সেটা আমাকে দেবেন। কারণ, আমি আপনাদের চেনা লোক।

মির্জা ফখরুল বলেন, আমরা ভিক্ষা আর দয়ায় বাঁচতে চাই না। কাজ করে বাঁচতে চাই। সেজন্য প্রশিক্ষণ নিতে হবে। আমাদের ছেলেগুলো শুধু পড়াশোনা করে এমএ- বিএ পাশ করতে চায়। পাশ করে চাকরি মেলে না। প্রশিক্ষণ নিয়ে বাইরের দেশে গিয়ে ভালো আয় করা সম্ভব। ছাত্রদেরকে ঐদিকে মনোযোগী করতে হবে। সঠিক পথে যেতে হবে। এতে আমাদের উন্নতি হবে।

তিনি আরো বলেন, ১৫ বছর এসব কথা আমরা বলতে পারি নাই। আমাদেরকে শুধু পিটিয়েছে আর মামলা দিয়েছে। এখন আমরা কাজ করতে চাই। আপনারা সংগঠন গড়ে তুলবেন। সংগঠনের মাধ্যমে আমরা কাজ করতে চাই।

এ সময় তিনি ঠাকুরগাঁওয়ে সবজি রাখার জন্য কোল্ড স্টোরেজ করার আশ্বাস দেন। তিনি আরো বলেন, নারীদের কুটির শিল্পে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

এসময় দলটির বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *