রাষ্ট্রের অর্থ পাচার ও ঘুস লেনদেনের বড় উৎস দেড় লাখ কোটি টাকার জ্বালানি আমদানি
জানুয়ারি ২৯, ২০২৬
দুই আসনের ব্যালটে দাড়িঁপাল্লা প্রতীক না রাখার আবেদন জামায়াতের
জানুয়ারি ২৯, ২০২৬
রাষ্ট্রের অর্থ পাচার ও ঘুস লেনদেনের বড় উৎস দেড় লাখ কোটি টাকার জ্বালানি আমদানি
জানুয়ারি ২৯, ২০২৬
দুই আসনের ব্যালটে দাড়িঁপাল্লা প্রতীক না রাখার আবেদন জামায়াতের
জানুয়ারি ২৯, ২০২৬

প্রিন্টিং প্রেসকে ভোটের পোস্টার না ছাপানোর নির্দেশ ইসির

নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে—যেন কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করতে না পারেন। একই সঙ্গে, নির্বাচনী পোস্টার মুদ্রণ বন্ধ রাখতে প্রিন্টিং প্রেসগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার জন্য প্রশাসনিক ব্যবস্থা নিতে বলছে ইসি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকায় সারা দেশের প্রিন্টিং প্রেসগুলোকে পোস্টার মুদ্রণ না করার জন্য নির্দেশনা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে সকল রিটার্নিং কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তাদের কাছে নির্বাচন কমিশনের উপ-সচিব মনির হোসেন এ নির্দেশনা পাঠিয়েছেন।

এতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচারণা এরইমধ্যে শুরু হয়েছে। তবে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী নির্বাচনী প্রচারণায় কোনো ধরনের পোস্টার ব্যবহার করা যাবে না।

আচরণ বিধিমালার বিধি-৭(ক) অনুযায়ী, ‘নির্বাচনি প্রচারণায় কোনো প্রকার পোস্টার ব্যবহার করা যাইবে না।’

এ প্রেক্ষিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে—যেন কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করতে না পারেন। একই সঙ্গে, নির্বাচনী পোস্টার মুদ্রণ বন্ধ রাখতে প্রিন্টিং প্রেসগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার জন্য প্রশাসনিক ব্যবস্থা নিতে বলছে ইসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *