
ফিলিপাইনে ৩৫০ যাত্রী নিয়ে ফেরিডুবি: মৃত অন্তত ১৫
জানুয়ারি ২৬, ২০২৬
চট্টগ্রামে বিএনপির জনসভায় তারেক রহমান নির্বাচিত হলে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে
জানুয়ারি ২৬, ২০২৬শক্তিশালী বাতাসের কারণে গ্রিনল্যান্ডের রাজধানী নুকে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।
শক্তিশালী বাতাসের কারণে গ্রিনল্যান্ডের রাজধানী নুকে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। শনিবার রাতে প্রধান জলবিদ্যুৎ কেন্দ্রের সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দিলে পুরো শহর অন্ধকারে নিমজ্জিত হয় বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সংস্থা। এ ব্ল্যাকআউটের ফলে বিদ্যুৎসেবার পাশাপাশি পানি সরবরাহ ও ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে গতাকাল ভোরের মধ্যেই প্রায় ৭৫ শতাংশ নাগরিক বিদ্যুৎ ফিরে পেয়েছে। কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে বিদ্যুৎ ব্যবস্থা সচল করার চেষ্টা করছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশটির সরকার নাগরিকদের অন্তত পাঁচদিনের জরুরি প্রস্তুতি রাখার পরামর্শ দিয়েছে। খবর আল জাজিরা


