আদালতের আদেশে ৫ মনোনয়ন গ্রহণ ও ৯ জনকে প্রতীক বরাদ্দের অনুমতি
জানুয়ারি ২৬, ২০২৬
চিকিৎসক ও অবকাঠামো সংকটে খুঁড়িয়ে চলছে সিলেট বিভাগের একমাত্র সংক্রামক ব্যাধি হাসপাতাল
জানুয়ারি ২৬, ২০২৬
আদালতের আদেশে ৫ মনোনয়ন গ্রহণ ও ৯ জনকে প্রতীক বরাদ্দের অনুমতি
জানুয়ারি ২৬, ২০২৬
চিকিৎসক ও অবকাঠামো সংকটে খুঁড়িয়ে চলছে সিলেট বিভাগের একমাত্র সংক্রামক ব্যাধি হাসপাতাল
জানুয়ারি ২৬, ২০২৬

নির্বাচনী প্রচারণায় নাহিদ ইসলাম চাঁদাবাজ ও দখলবাজদের শেষ দিন হবে ১২ ফেব্রুয়ারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে চাঁদাবাজ, সন্ত্রাসী ও দখলবাজদের শেষ দিন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে চাঁদাবাজ, সন্ত্রাসী ও দখলবাজদের শেষ দিন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ঢাকা-১১ আসনের এ সংসদ সদস্যপ্রার্থী গতকাল রাজধানীর বাড্ডায় গণসংযোগকালে এ মন্তব্য করেন।

নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, ‘একটি পক্ষ কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। কিন্তু তাতে সফল হচ্ছে না। চাঁদাবাজ-সন্ত্রাসী ও দখলবাজদের শেষ দিন হবে ১২ ফেব্রুয়ারি। এ নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তন নয়, নতুন বাংলাদেশ গড়ার। ভোটাররাও বেশ সাড়া দিচ্ছেন।’

ভোটারদের নির্বিঘ্নে ভোট দেয়ার আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, ‘যাকেই ভোট দিন বিবেচনা করে দেবেন। কারণ এবারের ভোট বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে। তবে কোনো কিছুর বিনিময়ে, কোনো সুবিধার বিনিময়ে বা কোনো মিথ্যা আশ্বাসে ভোট দেবেন না। আপনারা চিন্তাভাবনা করে যোগ্য প্রার্থীকে ভোট দেবেন, যিনি সত্যিকার অর্থেই আপনার এলাকার এবং দেশের পরিবর্তন করতে সক্ষম।’

দিনভর বাড্ডার বিভিন্ন এলাকায় গণসংযোগ করে নাহিদ ইসলাম শাপলা কলিতে ভোটের পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ারও আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, ‘শাপলা কলি মার্কাকে ভোট দিয়ে বিজয়ী করুন। এলাকার সব রকম সমস্যা সমাধান করা হবে। এলাকায় চাঁদাবাজি-মাদক থাকবে না। কারও ভয়ে ভীত হবেন না।’

সকাল থেকেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন। তিনি সাঁতারকুল এলাকায় অস্থায়ী একটি নির্বাচনী ক্যাম্প অফিস উদ্বোধন করেন। পরে বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে লোকজনের সঙ্গে কথা বলেন। এলাকার নানা সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানের আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *