রোবটের আঘাতে প্রথম মানুষের মৃত্যু ও প্রযুক্তির ঝুঁকি
জানুয়ারি ২৫, ২০২৬
২০০৭-০৮-এর গুরুত্বপূর্ণরা আবারো বিতর্কিত প্রস্থান তৈরি করছেন কি?
জানুয়ারি ২৬, ২০২৬
রোবটের আঘাতে প্রথম মানুষের মৃত্যু ও প্রযুক্তির ঝুঁকি
জানুয়ারি ২৫, ২০২৬
২০০৭-০৮-এর গুরুত্বপূর্ণরা আবারো বিতর্কিত প্রস্থান তৈরি করছেন কি?
জানুয়ারি ২৬, ২০২৬

মালদ্বীপকে গোলবন্যায় ভাসিয়ে সাফ ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ

ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় বইয়ে দিয়ে মালদ্বীপকে কোণঠাসা করে ফেলে বাংলাদেশ। প্রথমার্ধেই ৬-১ গোলে এগিয়ে গিয়ে জয়ের সুবাস পেতে শুরু করে মেয়েরা। দ্বিতীয়ার্ধে মালদ্বীপের রক্ষণভাগকে তছনছ করে দিয়ে আরো ৮টি গোল যোগ করে বাংলাদেশ।

সাফ নারী ফুটসালের প্রথম আসরেই ইতিহাস গড়ল বাংলাদেশ। টুর্নামেন্টের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে শিরোপা নিজেদের করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। রোববার ব্যাংককে অনুষ্ঠিত এই ম্যাচে মালদ্বীপকে পাত্তাই দেয়নি সাবিনা খাতুনের দল।

শিরোপা নির্ধারণী এই ম্যাচে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক সাবিনা খাতুন। একাই করেছেন ৪টি গোল। পুরো টুর্নামেন্টে অবিশ্বাস্য ফর্মে থাকা সাবিনার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৩-তে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় বইয়ে দিয়ে মালদ্বীপকে কোণঠাসা করে ফেলে বাংলাদেশ। প্রথমার্ধেই ৬-১ গোলে এগিয়ে গিয়ে জয়ের সুবাস পেতে শুরু করে মেয়েরা। দ্বিতীয়ার্ধে মালদ্বীপের রক্ষণভাগকে তছনছ করে দিয়ে আরো ৮টি গোল যোগ করে বাংলাদেশ। ১৪-২ গোলের এই জয়টি চলতি টুর্নামেন্টের এক ম্যাচে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড।

৭টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশ ছিল অপ্রতিরোধ্য। ৬টি ম্যাচের মধ্যে ৫টিতে জয় এবং ১টিতে ড্র করে মোট ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে আসর শেষ করেছে বাংলাদেশ।

টুর্নামেন্টে বাংলাদেশ মোট ৩৮ গোল করার বিপরীতে হজম করেছে মাত্র ৯টি। ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কাকে হারানোর পাশাপাশি ভুটানের সঙ্গে ড্র করে অপরাজিত থেকেই শিরোপা ঘরে তুলল লাল-সবুজের প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *