রাজনীতিতে ধর্মের ব্যবহার ঠিক না— মির্জা ফখরুল
জানুয়ারি ২৫, ২০২৬
ঠাকুরগাঁওয়ে মৃদু ভূমিকম্প অনুভূত
জানুয়ারি ২৫, ২০২৬
রাজনীতিতে ধর্মের ব্যবহার ঠিক না— মির্জা ফখরুল
জানুয়ারি ২৫, ২০২৬
ঠাকুরগাঁওয়ে মৃদু ভূমিকম্প অনুভূত
জানুয়ারি ২৫, ২০২৬

চট্টগ্রামের সমাবেশে তারেক রহমান ক্ষমতায় গেলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও দুর্নীতি দমন করবে বিএনপি

আজ রোববার চট্টগ্রামের ঐতিহাসিক পোলোগ্রাউন্ড ময়দানে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তারেক রহমান প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে কঠোরহস্তে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং দুর্নীতি দমন করা হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করতে পারলে দুটি প্রধান লক্ষ্য বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার চট্টগ্রামের ঐতিহাসিক পোলোগ্রাউন্ড ময়দানে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে কঠোরহস্তে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং দুর্নীতি দমন করা হবে।

তারেক রহমান বলেন, অতীতে তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় যারা অপরাধ বা অন্যায্য কর্মকাণ্ড করেছে, তাদের ছাড় দেয়া হয়নি। এমনকি দলের কেউ হলেও বিএনপি সরকার তা ছাড় দেয়নি। আগামীতেও সেই একই নীতি বজায় রাখার প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি আরো জানান, জনগণের ভোটে বিএনপি আবার ক্ষমতায় এলে ‘কঠোরহস্তে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ’ করা হবে।

জনসভায় তারেক রহমানের দ্বিতীয় বড় প্রতিশ্রুতি ছিল দুর্নীতি দমন। তিনি অভিযোগ করেন, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ শাসনামলে দেশে দুর্নীতির ব্যাপক বিস্তার ঘটেছিল। তার বিপরীতে বিএনপির সফলতার কথা তুলে ধরে তিনি দাবি করেন, পরবর্তী সময়ে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আন্তর্জাতিক সূচকে দুর্নীতির হার ক্রমাগত কমে এসেছিল। পুনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দুর্নীতি নির্মূলে সর্বোচ্চ কঠোর হওয়ার অঙ্গীকার করেন তিনি।

নির্বাচনী প্রচারণা সভায় মঞ্চে তারেক রহমান চট্টগ্রাম থেকে বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *