বগুড়ার জনসভায় জামায়াত আমির ক্ষমতায় গেলে জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে
জানুয়ারি ২৫, ২০২৬
গণভোট নিয়ে সিলেটে আলী রীয়াজ ‘‌হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনি বাধা নেই
জানুয়ারি ২৫, ২০২৬
বগুড়ার জনসভায় জামায়াত আমির ক্ষমতায় গেলে জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে
জানুয়ারি ২৫, ২০২৬
গণভোট নিয়ে সিলেটে আলী রীয়াজ ‘‌হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনি বাধা নেই
জানুয়ারি ২৫, ২০২৬

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল জামায়াতের সঙ্গে আমেরিকার ‘আঁতাত’ দেশের জন্য ভালো নয়

বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজ পত্রিকায় একটি খবর বেরিয়েছে, ফরহাদ মজহার সাহেব একজন বিশিষ্ট দার্শনিক, তিনি বলতেছেন, জামায়াতের সঙ্গে আমেরিকার একটি গোপন আঁতাত হয়েছে।

বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজ পত্রিকায় একটি খবর বেরিয়েছে, ফরহাদ মজহার সাহেব একজন বিশিষ্ট দার্শনিক, তিনি বলতেছেন, জামায়াতের সঙ্গে আমেরিকার একটি গোপন আঁতাত হয়েছে। এই আঁতাত বাংলাদেশের জন্য মোটেও ভালো নয়। এটা বাংলাদেশের ক্ষতি করবে।’

গতকাল সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার শুকানপুখুরী ইউনিয়নের জাঠিভাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আজ যখন ফিলিস্তিনে মানুষ হত্যা করা হচ্ছে, তখন এ ধরনের গোপন আঁতাত বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা ও সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। আমরা এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চাই যে খবরটি বেরিয়েছে, সেটা কতটুকু সত্যি এবং এটার ব্যাখ্যাটা কী, সেই ব্যাখ্যাটা সাংবাদিকদের মাধ্যমে জানতে চাই।’

এর আগে তিনি একই ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন। পাশাপাশি দুপুরে আউলিয়াপুর ইউনিয়নের একাধিক স্থানে নির্বাচনী পথসভায় বক্তব্য দেন। মির্জা ফখরুল বলেন, ‘আপনাদের ১৯৭১ সালের কথা মনে আছে, যুদ্ধের কথা মনে আছে নিশ্চয়ই। আপনাদের এখানেই ’৭১-এ বর্বর গণহত্যা সংঘটিত হয়েছিল, এখানকার বধ্যভূমি তারই সাক্ষী। পাকিস্তানি বাহিনী অসংখ্য মানুষকে হত্যা করেছিল, সেই পাকিস্তানি বাহিনীর যারা সহযোগী ছিল আজ তারাই আপনাদের কাছে ভোট চাইতে এসেছে। আমরা এমন কাউকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারি না, যারা আমাদের স্বাধীনতাকেই স্বীকার করেনি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে, যা হবে মা-বোনদের একটি কার্যকর অস্ত্র। এ কার্ডের মাধ্যমে পরিবারের নিত্যপ্রয়োজনীয় কাজে নারীরা সরাসরি উপকৃত হবেন। বিএনপি ক্ষমতায় যেতে পারলে ১৮ মাসের মধ্যে দেশে দেড় কোটি মানুষের কর্মসংস্থান হবে। এটা আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতিশ্রুতি।’

এছাড়া কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘এই কার্ডের মাধ্যমে কৃষকরা নানা সুযোগ-সুবিধা পাবেন। পাশাপাশি স্বাস্থ্য কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের জন্য সহজ ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।’

আসন্ন নির্বাচনের প্রতিশ্রুতি প্রসঙ্গে তিনি বলেন, ‘ঠাকুরগাঁও একটা কৃষিপ্রধান এলাকা, এখানে এখন প্রচুর সবজি ও আম, লিচু, কমলা মাল্টাসহ ফলমূল চাষ হচ্ছে। আমরা এখানে সবজি ও ফলমূল সংরক্ষণের কোল্ড স্টোরেজ করতে চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *