এনসিপির নির্বাচনী প্রচারণায় নাহিদ ইসলাম বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে ১০ দলীয় জোট
জানুয়ারি ২৩, ২০২৬
ফিক্সিংয়ের অভিযোগে দায়িত্ব ছাড়লেন বিসিবি পরিচালক
জানুয়ারি ২৪, ২০২৬
এনসিপির নির্বাচনী প্রচারণায় নাহিদ ইসলাম বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে ১০ দলীয় জোট
জানুয়ারি ২৩, ২০২৬
ফিক্সিংয়ের অভিযোগে দায়িত্ব ছাড়লেন বিসিবি পরিচালক
জানুয়ারি ২৪, ২০২৬

তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি চেয়্যারম্যান তারেক রহমানের আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, হাইপার প্রোপাগান্ডার অংশ। শনিবার সকালে তিনি একথা বলেন।

তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচনি পরিচালনা কমিটির মিটিং শেষে এনসিপির প্রধান কার্যালয়ে প্রেস ব্রিফিং এ কথা জানান তিনি।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আচরণবিধি অনুযায়ী মাইক ব্যবহারের সময়সীমা রাত ৮টা পর্যন্ত থাকলেও তারেক রহমান মধ্যরাত পর্যন্ত মাইক ব্যবহার করে প্রচারণা চালিয়েছেন।’

আসিফ মাহমুদ বলেন, ‘প্রশাসন- নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট দলকে সুযোগ দিচ্ছে।নির্বাচন কমিশন ও প্রশাসন যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে তাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট করবে।বাংলাদেশের মিডিয়া একটি দলের প্রতি ঝুঁকে গেছেন। এটি একটি বড় ধরনের শঙ্কার বিষয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *