জনগণের ঐক্য এবারের নির্বাচনের বড় শক্তি —উপদেষ্টা আদিলুর রহমান
জানুয়ারি ২২, ২০২৬
ফেনীর তিন সংসদীয় আসন জয়-পরাজয়ে বড় ভূমিকা রাখবে তরুণ ভোটাররা
জানুয়ারি ২২, ২০২৬
জনগণের ঐক্য এবারের নির্বাচনের বড় শক্তি —উপদেষ্টা আদিলুর রহমান
জানুয়ারি ২২, ২০২৬
ফেনীর তিন সংসদীয় আসন জয়-পরাজয়ে বড় ভূমিকা রাখবে তরুণ ভোটাররা
জানুয়ারি ২২, ২০২৬

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল দিনের বিভিন্ন সময় কুড়িগ্রাম, ময়মনসিংহ ও নীলফামারীতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

কুড়িগ্রাম: নাগেশ্বরীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার গোপালপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাইম হোসেন ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। আহত আজিজুল নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা এলাকার আলতাফ হোসেনের ছেলে।

ময়মনসিংহ: ভালুকায় গাড়ির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। গতকাল বেলা ৩টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে থানার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহানারা আক্তার (৪০) রাজৈ ইউনিয়নের চান্দাবরের বোর্ড বাজার এলাকার মৃত আনসারুলের স্ত্রী।

নীলফামারী: জেলার জলঢাকায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। দুর্ঘটনার পর চালক ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যান। গতকাল সকালে জলঢাকা পৌরসভার চৌকিদারের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *