২০২৫ সাল ছিল সড়কে সর্বোচ্চ মৃত্যুর বছর
জানুয়ারি ২১, ২০২৬
বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত
জানুয়ারি ২১, ২০২৬
২০২৫ সাল ছিল সড়কে সর্বোচ্চ মৃত্যুর বছর
জানুয়ারি ২১, ২০২৬
বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত
জানুয়ারি ২১, ২০২৬

তারেক রহমানের সঙ্গে চার দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। এছাড়া তার সঙ্গে সাক্ষাৎ করেছেন নরডিক অঞ্চলের দেশ সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূত।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। এছাড়া তার সঙ্গে সাক্ষাৎ করেছেন নরডিক অঞ্চলের দেশ সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূত।

গতকাল বিএনপির গুলশান কার্যালয়ে পৃথক এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য হুমায়ুন কবির।

তিনি বলেন, ‘চার দেশের কূটনীতিকের সঙ্গে বৈঠকে তারেক রহমানের উন্নয়ন ভাবনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণের পথে যাচ্ছে বলেও সাক্ষাতে তারেক রহমানকে বলেছেন রাষ্ট্রদূতরা।’

হুমায়ুন কবির জানান, দুপুর ১২টার দিকে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রদূত। এর আগে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত নরডিক অঞ্চলের দেশ সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরা।

হুমায়ুন কবির বলেন, ‘তারেক রহমানের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি বিশেষ আগ্রহ রয়েছে। তার নেতৃত্ব ও বাংলাদেশ নিয়ে তার উন্নয়নের ভাবনার প্রতিও আগ্রহ রয়েছে। এমন ধারণা থেকে সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত।’

আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে রাষ্ট্রদূতরা আগ্রহী জানিয়ে হুমায়ুন কবির বলেন, ‘তারা আশাবাদী, বাংলাদেশ একটি গণতান্ত্রিক পদ্ধতির দিকে যাবে। যেভাবে বাংলাদেশের মানুষও আগ্রহ নিয়ে আছে, তারা ১৭ বছর পরে ভোট দেয়ার সুযোগ পাবে। সেভাবে আন্তর্জাতিক মহলেও একটা আগ্রহ আছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *