বরিশালে নির্বাচনী সৌহার্দ্যের সংলাপ
জানুয়ারি ২১, ২০২৬
২০২৫ সাল ছিল সড়কে সর্বোচ্চ মৃত্যুর বছর
জানুয়ারি ২১, ২০২৬
বরিশালে নির্বাচনী সৌহার্দ্যের সংলাপ
জানুয়ারি ২১, ২০২৬
২০২৫ সাল ছিল সড়কে সর্বোচ্চ মৃত্যুর বছর
জানুয়ারি ২১, ২০২৬

সংবাদ সম্মেলনে হিমাগার শ্রমিকদের অভিযোগ আলুর বস্তা বহনে আদালতের নির্দেশনা থাকলেও বাস্তবায়ন নেই

অতিরিক্ত ভার বহনের কারণে হিমাগারে আলু বহনের কাজে নিয়োজিত শ্রমিকদের শারীরিক ঝুঁকির বিষয়টি সামনে এনে ২০১৭ সালে হাইকোর্টে একটি মামলা করা হয়।

অতিরিক্ত ভার বহনের কারণে হিমাগারে আলু বহনের কাজে নিয়োজিত শ্রমিকদের শারীরিক ঝুঁকির বিষয়টি সামনে এনে ২০১৭ সালে হাইকোর্টে একটি মামলা করা হয়। এর পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত একটি নির্দেশনা দেন। নির্দেশনা অনুযায়ী নারী শ্রমিক সর্বোচ্চ ৩০ কেজি এবং পুরুষ ৫০ কেজির বেশি ভার বহন করতে পারবেন না। তবে এ নির্দেশনা সবার জন্য বাধ্যতামূলক হলেও বাস্তবে তা মানা হচ্ছে না বলে অভিযোগ করেছেন শ্রমিকরা।

গতকাল সকালে রাজশাহীর পবায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা। পরে হাইকোর্টের নির্দেশনা দ্রুত বাস্তবায়নের দাবিতে দুপুরে নওহাটা পৌরসভার বায়া বাজার এলাকায় মানববন্ধন করে লোড-আনলোড কুলি শ্রমিক ইউনিয়ন।

শ্রমিকদের অভিযোগ, হিমাগারে আলু লোড-আনলোডের সময় ৫০ কেজির বেশি ভার বহন বেআইনি। তবুও ব্যবসায়ী ও হিমাগার মালিকরা ৫০ কেজি ওজনের বেশি বস্তা বহন করিয়ে নেন।

কর্মসূচির শুরুতে জেলা প্রশাসক আফিয়া আখতারের কাছে স্মারকলিপি দেন শ্রমিক ইউনিয়নের নেতারা। পরে ইউনিয়নের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন শেষে কার্যালয়ের সামনে মানববন্ধন করেন কুলি শ্রমিকরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মোর্তুজা। তিনি বলেন, ‘২০১৭ সালে অতিরিক্ত ভার বহনের কারণে কুলি শ্রমিকদের শারীরিক ঝুঁকির বিষয়টি সামনে এনে হাইকোর্টে একটি মামলা করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করে নির্দেশ দেন, নারী শ্রমিক সর্বোচ্চ ৩০ কেজি এবং পুরুষ শ্রমিক সর্বোচ্চ ৫০ কেজির বেশি ভার বহন করতে পারবেন না। এ নির্দেশনা সবার জন্য বাধ্যতামূলক হলেও বাস্তবে তা মানা হচ্ছে না।’

মোর্তুজা অভিযোগ করেন, রুল জারির পরবর্তী এক বছর কিছু কোল্ডস্টোরেজে আংশিকভাবে মানা হলেও বর্তমানে রাজশাহী জেলার বিভিন্ন কোল্ডস্টোরেজে ৭০-৮০ কেজি ওজনের আলুর বস্তা বহন করানো হচ্ছে। এতে শ্রমিকদের কোমর ব্যথা, হাঁটু ও মেরুদণ্ডজনিত সমস্যা বেড়ে গেছে। অনেক শ্রমিক অল্প বয়সেই কর্মক্ষমতা হারাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *