সাভারে পোড়া দুই মরদেহ উদ্ধার পুলিশের কাছে ছয় হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন গ্রেফতার সম্রাট
জানুয়ারি ২০, ২০২৬
ট্রাক উল্টে রাস্তায় ছড়িয়ে পড়ল গ্যাস সিলিন্ডার, পথচারী নিহত
জানুয়ারি ২০, ২০২৬
সাভারে পোড়া দুই মরদেহ উদ্ধার পুলিশের কাছে ছয় হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন গ্রেফতার সম্রাট
জানুয়ারি ২০, ২০২৬
ট্রাক উল্টে রাস্তায় ছড়িয়ে পড়ল গ্যাস সিলিন্ডার, পথচারী নিহত
জানুয়ারি ২০, ২০২৬

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই যোদ্ধারা রক্ত দেননি —প্রাণিসম্পদ উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘গণ-অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন, আহত হয়েছেন তাদের প্রতি আমাদের যে অঙ্গীকার তা থেকে আমরা ফিরতে পারব না।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘গণ-অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন, আহত হয়েছেন তাদের প্রতি আমাদের যে অঙ্গীকার তা থেকে আমরা ফিরতে পারব না। শুধু একটা সরকার পরিবর্তনের জন্য জুলাই যোদ্ধারা রক্ত দেননি। গত সরকার স্বৈরাচারী ছিল না, তারা ছিল ফ্যাসিবাদী। তাদের স্বৈরাচার বললে ভুল হবে। তারা জাতির ওপর ফ্যাসিবাদী হয়ে গিয়েছিল। তারা ১৫ বছর মানুষ খুন ও গুম করেছে, কাউকে ঘরে থাকতে দেয়নি, কথা বলতে দেয়নি। তাদের স্বৈরাচার বললে ভুল হবে।’

গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে গতকাল দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘৭২-এর সংবিধান অনেকবার কাটাছেঁড়া করা হয়েছে। সেটি আর সংবিধান নেই। যার যখন প্রয়োজন হয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য সংবিধান সংশোধন করা হয়েছে।’

তাই ‘‌হ্যাঁ’ ভোটে আগামীতে সংবিধান সংশোধনের মাধ্যমে কোনো সরকারকে এককভাবে সংবিধান সংশোধনের সুযোগ দেয়া যাবে না। কাউকে স্বৈরাচারী বা ফ্যাসিবাদী হতে দেয়া যাবে না। যে প্রার্থীরা সংসদে যাবেন এবং সংসদে গিয়ে সরকার গঠন করবেন এবং দেশের জন্য কাজ করবেন। জুলাই সনদের বিপক্ষে গিয়ে কাজ করার কোনো সুযোগ নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *