লা লিগা গোলপোস্ট ও সোসিয়েদাদে থামল বার্সার ১২ ম্যাচের জয়যাত্রা
জানুয়ারি ১৯, ২০২৬
শেষ পর্যন্ত হচ্ছে শাকসু ভোট
জানুয়ারি ১৯, ২০২৬
লা লিগা গোলপোস্ট ও সোসিয়েদাদে থামল বার্সার ১২ ম্যাচের জয়যাত্রা
জানুয়ারি ১৯, ২০২৬
শেষ পর্যন্ত হচ্ছে শাকসু ভোট
জানুয়ারি ১৯, ২০২৬

বুধবার জানা যাবে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য?

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে দুই সংস্থার মধ্যে একাধিক বৈঠক হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে দুই সংস্থার মধ্যে একাধিক বৈঠক হয়েছে। বাংলাদেশ চায় তাদের ম্যাচগুলো সহ-আয়োজক শ্রীলংকায় হোক। এ নিয়ে আইসিসি ও আয়োজক দেশ ভারত কী সিদ্ধান্ত নেয়, সেটি জানা যাবে বুধবার। গতকাল এ দাবি করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।

গত শনিবার ঢাকায় আইসিসি প্রতিনিধির সঙ্গে বিসিবি কর্মকর্তাদের বৈঠক হয়। সেই বৈঠকে আইসিসির পক্ষ থেকে বিসিবিকে ইঙ্গিত দেয়া হয়েছে, ২১ জানুয়ারি সিদ্ধান্ত জানাতে পারে আইসিসি।

শনিবারের বৈঠকে বাংলাদেশ তাদের দাবি পুনর্ব্যক্ত করে জানায়, তারা ম্যাচগুলো শ্রীলংকায় খেলতে চায়। বিকল্প হিসেবে তারা ‘সি’ গ্রুপ থেকে ‘বি’ গ্রুপে খেলতেও আগ্রহী। ‘বি’ গ্রুপ থেকে আয়ারল্যান্ডকে ‘সি’ গ্রুপে দিয়ে বাংলাদেশ তাদের জায়গায় খেলতে চায়, যাতে ম্যাচগুলো শ্রীলংকায় পড়ে। যদিও আইসিসি জানিয়ে দিয়েছে, এ মুহূর্তে সূচি পরিবর্তন সম্ভব নয়, কিংবা গ্রুপও।

এদিকে গতকাল পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ না খেলার দাবিতে বাংলাদেশের অবস্থানের পক্ষ নিয়েছে পাকিস্তান। বাংলাদেশের দাবি পূরণ না হলে বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে তারাও।

জিও নিউজের খবরে বলা হয়েছে, ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানো বাংলাদেশকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছে পিসিবি। বাংলাদেশের ম্যাচ ভারত থেকে না সরিয়ে বিশ্বকাপ আয়োজন করা হলে পাকিস্তানও বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। পাকিস্তান মনে করে, বাংলাদেশের দাবি যুক্তিসংগত এবং তা পূরণ করা উচিত। অবশ্য পিসিবি থেকে নাকি স্থানীয় সংবাদমাধ্যমকে আগেই বলা হয়েছিল, বাংলাদেশের দাবি মেনে ভারত থেকে তাদের ম্যাচ না সরালে পাকিস্তান সবাইকে চমকে দেয়ার মতো কিছু করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *