
নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত
জানুয়ারি ১৯, ২০২৬
লা লিগা গোলপোস্ট ও সোসিয়েদাদে থামল বার্সার ১২ ম্যাচের জয়যাত্রা
জানুয়ারি ১৯, ২০২৬সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা প্রায় ৩৮ ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করেছেন।
সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা প্রায় ৩৮ ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করেছেন। গতকাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে হাসপাতালের স্পর্শকাতর এলাকায় সার্বক্ষণিক আনসার মোতায়েনসহ মোট আট দফা দাবির বিষয়ে আশ্বাস পাওয়ার পর কাজে ফেরার ঘোষণা দেন তারা। এর আগে এক নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় শনিবার সকাল থেকে কর্মবিরতিতে যান ইন্টার্ন চিকিৎসকরা। প্রশাসনের সঙ্গে সমঝোতা না হওয়ায় গতকালও কর্মবিরতি অব্যাহত থাকে। এতে হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হয় এবং দুর্ভোগে পড়ে রোগীরা।


